1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 5, 2026, 7:00 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জাতিসংঘের সমালোচনার পর ৯৩ নাবালক সেনাকে মুক্তি দিল মিয়ানমার জান্তা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, July 4, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, তারা ৯৩ জন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সামরিক চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। গত মাসে জাতিসংঘ থেকে এ সংশ্লিষ্ট একটি প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার (১৪ জুলাই) এ তথ্য জানানো হলো।

প্রতিবেদন অনুসারে, জান্তা সরকার এবং তাদের মিত্রদের বিরুদ্ধে ৪০০ জনেরও বেশি নাবালককে নিয়োগের অভিযোগ আনা হয়। তাদের মধ্যে অনেকেই যুদ্ধক্ষেত্রে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

গ্লোবাল নিউ লাইট অফ মায়ানমার সংবাদপত্রে প্রকাশিত বিবৃতিতে জান্তা সরকারের মুখপত্র বলেছে, তারা গত বছর একটি যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা করেছিল। এর মধ্য দিয়ে ৯৩ জন নাবালককে অব্যাহতি দেওয়া হয়। তাদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

জাতিসংঘের মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী এবং এর সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলো গত বছর ৪৬৭ জন ছেলে এবং ১৫ জন মেয়েকে নিয়োগ করেছে। এদের মধ্যে ৩৭০ জনেরও বেশি নাবালক যুদ্ধে ভূমিকা রেখেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা-বিরোধী গোষ্ঠীগুলোও শিশুদের নিয়োগ করেছে। যদিও তাদের সংখ্যা জান্তা বাহিনীর তুলনায় অনেক কম ছিল।

২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে একটি সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার অস্থিরতার মধ্যে রয়েছে। অভ্যুত্থানের পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়।

পরবর্তীতে প্রতিষ্ঠিত জাতিগত প্রতিরোধ বাহিনী এবং নতুন সশস্ত্র সংগঠনগুলো মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলের বেশিরভাগ অংশের ওপর নিয়ন্ত্রণ অর্জন করেছে। জান্তা সরকারকে মূলত দেশের কেন্দ্রীয় সমভূমিতে ঘিরে রাখা হয়েছে।

২০২৪ সালে জান্তা সরকার বাধ্যতামূলক সামরিক পরিষেবা আইন কার্যকর করে। কয়েক মাসের নিরলস লড়াইয়ের পর শূন্য পদগুলো পূরণের জন্য তরুণদের নিয়োগ দেওয়া শুরু হয়।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রায় ৩৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। যার মধ্যে ২০২৪ সালে ক্ষতিগ্রস্ত শিশুরা ছিল মোট জনসংখ্যার ৩৩% এরও বেশি।

জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের আবাসস্থল রাখাইন রাজ্যে সবচেয়ে বেশি শিশু নিয়োগের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।

জাতিসংঘের একজন কর্মকর্তা এবং দুইজন রোহিঙ্গা যোদ্ধার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাখাইন রাজ্যে ১৩ বছরের কম বয়সী শিশুরাও সম্মুখ সারিতে লড়াই করছে।

রয়টার্স বলছে। মিয়ানমার থেকে বিতাড়িত দশ লাকেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থী শিবিরে রয়েছে। শিবিরগুলোতে গত বছর যোদ্ধা নিয়োগ এবং সহিংসতা বৃদ্ধি পেয়েছিল।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com