চট্টলার কণ্ঠ ডেস্কঃঢাকা মহানগর পুলিশের ১৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি (ফিন্যান্স) অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলি পরিদর্শকদের মধ্যে আলোচিত যাত্রাবাড়ী থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, গুলশানের মাজহারুল ইসলাম, মতিঝিলের আবুল কালাম আজাদ, পল্টনের মনির হোসেন মোল্লা, শাহবাগের মোস্তাজিরুর রহমান ও পল্লবীর অপূর্ব হাসান রয়েছেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন