1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 5, 2026, 5:33 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

থানাগুলো স্বাভাবিক হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনীঃ সেনা প্রধান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, August 12, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের পতনের ফলে জনরোষে পড়া পুলিশ বাহিনী কাজে ফিরতে শুরু করেছে। তারা স্বাভাবিক কাজে ফিরলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। 

সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে সেনাপ্রধান খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশমানারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেনাপ্রধান বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরো উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।

জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘এ জন্য সবাইকে সহিংসতা পরিহার করতে হবে। তারা যেন শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করেন।মিছিল হবে, মিটিং হবে। রাজনীতি থাকবে। সেখানে মানুষ কথা বলবে। সেটি যেন ধংসাত্মক না হয়।

রাজনীতিবিদরা যেন জনগণের জন্য কাজ করেন। তারা নিশ্চয় জনগণের মনোভাব বুঝবেন।’   

তিনি বলেন, ‘একটি অদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনী কাজে নামে। ৫ আগস্টের অরাজক পরিস্থিতি বেশি হয়েছে। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। খুলনা বিভাগের পরিস্থিতিও ভালো রয়েছে। এটি আশাব্যঞ্জক, তবে আত্মতুষ্টির কারণ নেই। আমাদের আরো কাজ করে যেতে হবে। পুলিশকে সংগঠিত হতে হবে। আমাদের সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনী কাজ শুরু করলে পরিস্থিতি আরো স্বাভাবিক হবে।’

সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশের অন্যান্য জায়গায়ও পরিস্থিতিই উন্নতি হচ্ছে। আমার কাছে আসা তথ্য অনুযায়ী দেশে ৩০টির মতো ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশ অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা রাজনৈতিক কারণে।’ বাংলাদেশকে গড়ে তুলতে রাজনীতিবিদসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
 
তিনি বলেন, ‘আমাদের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। সবাইকে একসঙ্গে সুন্দর দেশগঠনে কাজ করতে হবে।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com