জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার উদ্যোগে আজ সোমবার ২৮ সেপ্টেম্বর বিকেল ৫ টায় চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট (টিআইসি) এর সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীদের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব জনাব মামুনুর রশীদ শিপন, প্রধান বক্তা ছিলেন মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ও শিল্পী সৈয়দ জিয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর জাসাসের সদস্য ও শিল্পী জনাব নাসির উদ্দীন, চান্দগাঁও থানা জাসাসের আহব্বায়ক মোঃ মানিক।
প্রতিবাদসভাটা জাসাস পাঁচলাইশ থানার সভাপতি জি,এম, সাইদুর রহমান মিন্টু এর সভাপতিত্বে সঞ্চালনায় চিলেন জাসাস পাঁচলাইশ থানার সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ।
এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাসাস পাঁচলাইশ থানার অর্থ সম্পাদক মোঃ নাসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, দপ্তর সম্পাদক মোঃ শাহদত হোসেন রানা, সহ-সভাপতি মোঃ সায়মন, পাঁচলাইশ থানা জাসাসের সম্মানিত সদস্য মোঃ জাহেদুল, মোঃ রিপন, মোঃ সুমনসহ বেশকিছু নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন