1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 14, 2026, 4:33 am
সংবাদ শিরোনাম: :
বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ফটিকছড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস,২০২৬ : মৃত্যুর পর নয়, মানুষটি বেঁচে থাকতেই আমাদের পাশে দাঁড়াতে হবে মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‍্যালী ও অবস্থান কর্মসূচি সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ মাদক কারবারি আটক! তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ রোয়াংছড়িতে তামাক চাষ ছাড়তে কৃষকদেরকে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জন গ্রেফতার ফটিকছড়িতে আগামী ১১ সেপ্টেম্বর মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত হবে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ইউএসএ শাখার ঈদে মিলাদুন্নবি (দ.) ও শোহাদায়ে কারবালা মাহফিল সম্পন্ন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, September 6, 2026

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্লিংটনের ‘গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হল’-এ ৪ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সন্ধ্যায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ইউএসএ শাখার ব্যবস্থাপনায় ‘পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক জোবাইর হোসাইন সিকদার’র সঞ্চালনায় এবং মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্জিলের সম্মানিত সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী, রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. ইমরানুল করিম ইয়াকুবী।

পবিত্র কোরআনে থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ্, না’তে রাসুল (দ.) পাঠ করেন মোস্তফা আল খায়েরি।

মাহফিলের সভাপতি তাঁর বক্তব্যে বলেন “আমরা সাধারণ মানুষ আমাদের ক্ষীণ দৃষ্টি দিয়ে রাসুলুল্লাহ্ (দ.)-কে বুঝতে পারি না। কিন্তু আল্লাহ্র মকবুল বান্দাগণ, আউলিয়াগণ ও আমাদের আকাবেরগণ, যাঁদের সূক্ষ্ম ও দূর দৃষ্টি রয়েছে, তাঁদের সোহবতের মাধ্যমেই আমরা এই সুসংবাদ পেয়েছি যে কীভাবে তাঁকে বুঝতে হবে। তাঁকে কেবল একজন সমাজ সংস্কারক, রাজনৈতিক নেতা কিংবা একজন মানুষ হিসেবে দেখা তা ক্ষীণ দৃষ্টিরই পরিচায়ক। তাঁকে বুঝতে হবে সূক্ষ্ম আণুবীক্ষণিক এবং দূর টেলিস্কোপিক দৃষ্টির সমন্বয়ে। আর এই সমন্বয়ই হলো মারেফাতের দৃষ্টিভঙ্গি”।

প্রধান আলোচক নিউইয়র্কস্থ আহলুল বাইত মসজিদের সম্মানিত খতিব ও পটুয়াখালী বদরপুর দরবার শরিফের সাজ্জাদানশীন ড. মুফতি সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ্ রাব্বানী বদরপুরী তাঁর আলোচনায় বলেন “প্রিয়নবি (দ.)-এর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আউলাদে রাসুল (দ.)কে সর্বোচ্চ সম্মান করতে হবে। অলিউল্লাহ্গণের সুনজরে মানুষের তকদীর পরিবর্তন হয়ে যায়। তাই আমাদের উচিত অলিউল্লাহ্গণের দর্শনের আলোকে ইসলামকে বুঝার চেষ্টা করা”।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিমপুর ছোট দায়রা শরিফের আওলাদ সৈয়দ ফায়েজ হারামাইন খলিলুল্লাহ্ এবং নিউজার্সি বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজন সরোয়ার হোসেন।

অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে ছিলেন- ফিলাডেলফিয়াস্থ বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি ড. আবদুল মালিক এম.ডি, নিউজার্সী প্রবাসী ইউসিবি’র প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, ফাহিম উদ্দিন চৌধুরী, নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স (NAMA)’র জেনারেল সেক্রেটারি হুমায়ুন মোরশেদ ও পরিচালক মইনুল হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি (বিডি) ইউএসএ শাখার উপদেষ্টা কাজী আবসার উদ্দিন ও সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সবশেষে সাইফুল আলম গরীবী’র মিলাদ পাঠের পর মুনাজাত পরিচালনা করেন মাহফিলের সভাপতি ও মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com