1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি : ইসি সচিব মানসিক স্বাস্থ্য আর অবহেলা নয়:বাংলাদেশে দক্ষ মনোবিজ্ঞানী, স্থায়ী পদ ও সমন্বিত নীতির এখনই সময় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার পরিদর্শনে প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে ‘Talent Hunt 2026’: NEET যুব ও নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খান ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামে ডাকাতি করা ‘সিলেটি জসিম’ ময়মনসিংহে গ্রেপ্তার বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি-ল্যান্ডের বিরুদ্ধে মামলা গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি ও সুদানি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ ৯ আগষ্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বরণে প্রস্তুত,প্রত্যাশাও অনেক পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে হিরোশিমা দিবস-২০২৬ পালিত বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় সৌরচালিত পাম্পে মিটল সুপেয় পানির সংকট ফ্যাসিস্টের আমলে পিরোজপুরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে-প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর প্রতারক চক্র সক্রিয়; ভিসা প্রার্থীদের সতর্ক ও পরামর্শ দিল ভারতীয় দূতাবাস

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে হিরোশিমা দিবস-২০২৬ পালিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে “হিরোশিমা দিবস-২০২৬” পালন করা হয়।

বৃহস্পতিবার ৬ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শুভাশিষ বড়ুয়া সিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় নিহত ও আহতদের স্মরণে সংক্ষিপ্ত স্মৃতিচারণ, প্রদীপ প্রজ্জ্বলন, সংক্ষিপ্ত ভাবনা এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

যুব শাখার সমাজকল্যাণ সম্পাদক সুমন বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, আশীর্বাদক ছিলেন নব পণ্ডিত বিহারের অধ্যক্ষ প্রফেসর উপানন্দ মহাথের ও আবাসিক প্রধান ভদন্ত রতনানন্দ থেরো, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি- কমলেন্দু বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি অঞ্চল কুমার তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক বিপ্লব বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক অসীম বড়ুয়া মুখুল, যুব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ছোটন বড়ুয়া, অর্থ সম্পাদক সুমন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সিজার বড়ুয়া, প্রচার সম্পাদক
মার্তন্ড প্রতাপ বড়ুয়া, দপ্তর সম্পাদক কুণাল চৌধুরী, কার্যকরী সদস্য তন্ময় বড়ুয়া, মহিলা কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন কেমি বড়ুয়া মুক্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা মানব ইতিহাসের এক মর্মান্তিক ও বেদনাবিধুর অধ্যায়। এ ধরনের ধ্বংসাত্মক অস্ত্রের ব্যবহার মানবসভ্যতার জন্য চরম হুমকি। তারা বিশ্ব থেকে যুদ্ধ, সহিংসতা ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি শান্তি, সহমর্মিতা, মানবিক মূল্যবোধ এবং অহিংসার আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি নিরাপদ ও সংঘাতমুক্ত বিশ্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং নব পন্ডিত বিহারের ধর্মপ্রান উপাসক-উপাসিকারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com