1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 14, 2026, 5:56 am
সংবাদ শিরোনাম: :
বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ফটিকছড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস,২০২৬ : মৃত্যুর পর নয়, মানুষটি বেঁচে থাকতেই আমাদের পাশে দাঁড়াতে হবে মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‍্যালী ও অবস্থান কর্মসূচি সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ মাদক কারবারি আটক! তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ রোয়াংছড়িতে তামাক চাষ ছাড়তে কৃষকদেরকে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জন গ্রেফতার ফটিকছড়িতে আগামী ১১ সেপ্টেম্বর মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত হবে

চট্টগ্রামে আকিজ পাইপসের ‘ফুঁ বল চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, July 15, 2026

আকিজ পাইপসের আয়োজনে চট্টগ্রামে ব্যতিক্রমধর্মী ফুটবল প্রতিযোগিতা ‘ফুঁ বল চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে খেলার জাতীয় পর্যায়ের বিজয়ী নির্বাচন চলছে বিভাগীয় পর্যায়ের চট্টগ্রামের আজকের খেলায়।

বিভাগীয় পর্যায়ের খেলা শেষে নির্বাচিত ১৬টি দল ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবে, যেখানে বিজয়ীদের জন্য থাকছে মোট ৪ লাখ টাকার পুরস্কার।


মঙ্গলবার (১৪ জুলাই) নগরের রুবি গেট এলাকার অক্সিজেন স্পোর্টিং জোন মাঠে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের উদ্যোগে নির্মাণশ্রমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


আয়োজকরা জানান, প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩৬টি দল অংশ নেয়। বিভাগীয় পর্যায়ের খেলা শেষে দেশের ৮টি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ মোট ১৬টি দল ঢাকায় অনুষ্ঠিতব্য মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে নগদ ২ লাখ টাকা, রানার্স-আপ দলকে ১ লাখ টাকা এবং সর্বোচ্চ গোলদাতাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।


অনুষ্ঠানে আকিজ প্লাম্বিং পাইপের বিভিন্ন বৈশিষ্ট্যও তুলে ধরা হয়। আয়োজকদের দাবি, সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে তৈরি থ্রেডলেস (প্যাঁচবিহীন) এই পাইপ দীর্ঘস্থায়ী, নিরাপদ ও টেকসই। এছাড়া সুয়ারেজ লাইনের জন্য এসডব্লিউআর পাইপ এবং বোরিং পাইপও গ্রাহকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।


প্রতিষ্ঠানটির তথ্যমতে, শতভাগ ফুড গ্রেড রেজিন দিয়ে তৈরি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এনএসএফ সনদপ্রাপ্ত সীসামুক্ত এই পাইপ পানির জন্য নিরাপদ। ‘বিল্ডিং যতদিন, আকিজ পাইপ ততদিন’ স্লোগানে পণ্যটির লাইফটাইম গ্যারান্টিও দেওয়া হচ্ছে।


আকিজ পাইপস লিমিটেডের সিনিয়র অফিসার (ব্র‍্যান্ড) মীর রিয়াসাত মুস্তাফা বলেন, ‘ফুটবল দেশের মানুষের আবেগের জায়গা। সেই আবেগকে ভিন্নভাবে উদযাপন করতেই ‘ফুঁ বল চ্যাম্পিয়নশিপ’-এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আকিজ প্লাম্বিং পাইপের গুণগত মান ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য।’
আকিজ পাইপস লিমিটেডের আরেক কর্মকর্তা রায়হান রাব্বানি বলেন, ‘এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং গ্রাহকদের সঙ্গে আকিজের সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ।

বিভাগীয় পর্যায়ে বিজয়ী দলগুলোকে ঢাকার মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। আমরা চাই, বিনোদনের পাশাপাশি অংশগ্রহণকারীরা আকিজ প্লাম্বিং পাইপের মান, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা সম্পর্কেও জানুক।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com