চট্টলার কণ্ঠ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরের কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। ’
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা বলেন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজ শেষে সারাদেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশজুড়ে সকল মুসুল্লীকে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের জুমআর নামাজ শেষে দোয়া ও মোনাজাতে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রিজভী।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হলো। ’
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন