1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 5, 2026, 1:10 pm
সংবাদ শিরোনাম: :
প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার

অন্তর্বর্তী সরকারে আর কারা থাকছে আলোচনায় চূড়ান্ত হবে: সমন্বয়ক নাহিদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, August 7, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া এই সরকারের আর কারা থাকবেন, তা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। এ বৈঠকে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারে আর কারা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

বঙ্গভবন গেটে নাহিদ ইসলাম বলেন, প্রাথমিকভাবে তারা (ছাত্র-জনতার পক্ষে) অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছেন। রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন- ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, তারা প্রাথমিক একটি তালিকা ইতোমধ্যে দিয়ে এসেছেন, যেখানে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিরা রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করবেন। এর মাধ্যমে তালিকা চূড়ান্ত করবেন।

এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ১০ থেকে ১৫ জনের একটি প্রাথমিক তালিকা দিয়েছি। সে তালিকা চূড়ান্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে।

আরেক প্রশ্নের জবাবে এ সমন্বয়ক আশা প্রকাশ করেন, আনুমানিক ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে।

ছাত্র-জনতার প্রস্তাবিত সরকারই অন্তর্বর্তীকালীন সরকার হবে, বঙ্গভবন থেকে সমন্বয়কদের এ নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানান নাহিদ।

দীর্ঘ সময়ের এ বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকার নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।

ছাত্র-জনতা ট্রাফিকের কাজ করছেন, মন্দির পাহারা দিচ্ছেন- বৈঠকে রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধান এর প্রশংসা করেন বলে জানান তিনি।

তিনি বলেন, সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ, সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে হবে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনও ধরনের নাশকতা, লুটপাট যাতে না হয়, ছাত্র-জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে।

তিনি আরও বলেন, সবাই মিলে ছাত্র-জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com