1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 4, 2026, 9:17 pm
সংবাদ শিরোনাম: :
প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার

সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিএসসি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, March 2, 2026

ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর -এ নোঙর করা নিজেদের জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
বিএসসির মালিকানাধীন সাতটি জাহাজের মধ্যে বর্তমানে কেবল একটি জাহাজ উপসাগরীয় অঞ্চলে রয়েছে। জাহাজটির নাম এমভি বাংলার জয়যাত্রা।

এতে কর্মরত ৩১ জন বাংলাদেশি নাবিক সবাই নিরাপদ আছেন বলে জানিয়েছে সংস্থাটি। তবে আঞ্চলিক উত্তেজনার কারণে বন্দরে পণ্য খালাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়।


বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, জাহাজের মাস্টারের সঙ্গে জুম বৈঠক করে বিস্তারিত নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে বাড়তি সতর্কতা অবলম্বন, বন্দরে অবস্থানকালে কঠোর প্রবেশ নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং নাবিকদের মনোবল অটুট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সব নাবিক তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন। অন্যান্য জাহাজ বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, সেনেগাল, রাশিয়া, পাকিস্তান ও লাইবেরিয়ার বিভিন্ন বন্দরে রয়েছে।


সাধারণত বিএসসির দুই থেকে তিনটি জাহাজ নিয়মিত উপসাগরীয় অঞ্চলে অবস্থান করে। তবে বর্তমানে কেবল একটি জাহাজ সেখানে থাকায় কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। জাহাজটি বন্দরের জেটিতে অবস্থান করছে, যা তুলনামূলকভাবে নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত। জরুরি পরিস্থিতিতে নাবিকরা বন্দরের অভ্যন্তরে আশ্রয় নিতে পারবেন।বিএসসি জাহাজে পর্যাপ্ত খাদ্য ও পানি মজুত রাখার নির্দেশ দিয়েছে এবং বন্দরের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিয়মিতভাবে পরিস্থিতির আপডেট দিতে বলা হয়েছে। সম্ভাব্য যেকোনো দুর্ঘটনায় করণীয় সম্পর্কে নাবিকদের আগেই ব্রিফ করা হয়েছে।


পরিস্থিতি সম্পর্কে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করা হয়েছে বলেও জানান মালেক। সংস্থাটি জানিয়েছে, নাবিকদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


উপসাগরীয় নৌপথ এড়িয়ে চলার পরামর্শ
উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন শিপিং কোম্পানি উপসাগরীয় নৌপথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ফ্রান্সভিত্তিক বিশ্বের তৃতীয় বৃহত্তম কনটেইনার পরিবহন প্রতিষ্ঠান CMA CGM মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। প্রতিষ্ঠানটি পারস্য উপসাগরে অবস্থানরত এবং ওই অঞ্চলের উদ্দেশে যাত্রারত জাহাজগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত Suez Canal দিয়ে চলাচল স্থগিত করে কেপ অব গুড হোপ হয়ে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ২০২২ সালের ১ মার্চ রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে আটকে পড়া বিএসসির জাহাজ বাংলার সমৃদ্ধি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং এক বাংলাদেশি নাবিক নিহত হন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com