1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 4, 2026, 6:23 pm
সংবাদ শিরোনাম: :
প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার

লামায় মন্দিরে চলাচলের রাস্তা দখল;সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, January 13, 2026

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবান জেলায় সনাতনী সম্প্রদায়ের লোকনাথ মন্দিরে যাতায়াতের রাস্তা দখল করে জেলার লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি বউ বাজার এলাকায় দিনেদুপুরে পৌরসভার একটি গুরুত্বপূর্ণ রাস্তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে লতিফ আমিনের ছেলে মো.শিমুলের বিরুদ্ধে।


এই রাস্তাটি দিয়ে অন্তত ৩০টিরও বেশি পরিবারের সদস্য এবং স্থানীয় শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দিরে আসা ভক্ত ও সাধারণ মানুষজন প্রতিনিয়ত চলাচল করেন। রাস্তাটি দখলের প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে খুঁটি স্থাপন করা হয়েছে বলে সরেজমিনে দেখা যায়। এই ঘটনায় এলাকার সনাতনী ধর্মালম্বী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,আসন্ন জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির জন্য ফ্যাসিষ্ট আওয়ামী নেতাদের ইন্দনে জবর দখলের চেষ্টা করা রাস্তাটি লামা পৌরসভার তত্ত্বাবধানে নির্মাণাধীন। এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়। এই রাস্তা দিয়ে এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ছাড়াও শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দিরে যাতায়াত করে অসংখ্য ভক্তবৃন্দ দর্শনার্থীরা।

স্হানীয় বাসিন্দা চিত্ত দাস বলেন,সম্পূর্ণ প্রকাশ্য দিবালোকে জনগুরুত্বপূর্ণ পৌরসভার রাস্তাটিতে খুঁটি স্থাপন করে দখল করার চেষ্টা চালানো হচ্ছে। মন্দিরে যাতায়াতের একমাত্র পথটির এহেন দখল চেষ্টার কারণে সনাতনী ধর্মালম্বী সম্প্রদায়ের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। অবৈধ জবর দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

স্থানীয়রা বলেন,এই রাস্তা আমাদের বহু বছরের যাতায়াতের পথ। এটি শুধু আমাদের পারিবারিক চলাচলের জন্য নয়,লোকনাথ মন্দিরের প্রধান প্রবেশপথও বটে। দিনের আলোয় এভাবে একটি জনপথ দখল করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্ষুব্ধ এলাকাবাসী ও মন্দিরে আসা ভক্তবৃন্দ অবিলম্বে পৌরসভার রাস্তা দখল করে বসানো এই খুঁটিগুলো দ্রুততম সময়ের মধ্যে অপসারণের জোর দাবি জানিয়েছেন। তারা স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে এই অবৈধ দখলদারিত্ব বন্ধ করে সাধারণ মানুষের এবং মন্দিরের ভক্তদের নির্বিঘ্নে যাতায়াতের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান

এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়ছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকতা মো.মঈন উদ্দিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com