1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 28, 2026, 4:16 pm
সংবাদ শিরোনাম: :
বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করণের দাবিতে ব্লকেড

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, November 30, 2025

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সারাদিন বন্ধ করে রাখে দক্ষিণ চট্টগ্রাম এলাকার সকল শ্রেণি পেশার মানুষ।
রবিবার (৩০ নভেম্বর ) এই দাবিতে চট্টগ্রাম ও কক্সবাজারের দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এক কাতারে এসে দাঁড়ায়। সারাদিনের জন্য তারা মহাসড়কটি বন্ধ করে দেন। বিশেষ করে পটিয়া, চন্দনাইশ, দোহাজারী, কেরানিহাট, পদুয়া, লোহাগাড়া, আজিজ নগর, চকরিয়া, ডুলাহাজারা, ঈদগা, রামু, লিংক রোড সহ এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমজীবী ও পেশাজীবী সহ সকল শ্রেণীর মানুষ সমবেত হন। তাদের সকলের মুখে একটিই দাবি- চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করতে হবে।

কক্সবাজার এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়ায় দেশ-বিদেশের লক্ষ লক্ষ পর্যটক প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে থাকে। এছাড়াও রয়েছে টেকনাফ, সেন্টমার্টিন ও মিয়ানমারের বর্ডার। যার ফলে এই মহাসড়কে গাড়ির যাতায়াত অনেক বেশি। সময়ের সাথে সাথে জনসংখ্যা বেড়েছে, গাড়িও বেড়েছে কিন্তু দুই লেনের মহাসড়কটি দুই লেনেই রয়ে গেছে। যার কারনে প্রতিদিনই এ মহাসড়কে দুর্ঘটনা লেগেই থাকে। চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক যেন একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। অথচ এদিকে সরকারের কোন দৃষ্টি নেই। গত ঈদুল আযহার পরবর্তী এক সপ্তাহের মধ্যে শুধু জাঙ্গালিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৩৬ জন ঘটনা স্থলেই মৃত্যু মৃত্যু বরণ করেন। হাসপাতালে নেওয়ার পর আরো অনেকে মারা গেছেন।

এই সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত পঙ্গুত্ব বরণ করছে হাজার হাজার মানুষ। সরকারের কোন দৃষ্টি না থাকায় এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকার লক্ষ লক্ষ মানুষ।

সারাদিন দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মাঝে মাঝে অটোরিকশা, সিএনজি ও লেগুনা চলতে দেখা গেছে।
মহাসড়ক ব্লকেডের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার আশ্বাস প্রদান করেন। তবে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কৌশলগত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন আশ্বাস দিয়েছেন বলে মনে করছেন সচেতন মহল

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com