ন্যায় বিচার, বিচারপ্রার্থীর অধিকার” চট্টগ্রামে ই-পারিবারিক আদালতের আনুষাঙ্গিক উদ্ভোধনকালে আইন সচিব মোঃ লিয়াকত আলী মোল্লা।
চট্টলার কণ্ঠ ডেস্ক: “বিচার বিভাগের আধুনিকায়ন এ দেশের বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই দৃষ্টিকোণ থেকে আইন ও বিচার বিভাগ কাজ করে যাচ্ছে। যে প্রচেষ্টার একটি সফল পালক চট্টগ্রামের ই-পারিবারিক আদালত কার্যক্রমের শুভ সূচনা।

ন্যায় বিচার বিচারপ্রার্থীর অধিকার। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ই- পারিবারিক আদালত কার্যক্রম সুফল বয়ে আনবে। উক্ত কার্যক্রমে বিজ্ঞ আইনজীবী, বিচারক, বিচারপ্রার্থী এবং সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা আবশ্যক।
আজ রবিবার ৩০ নভেম্বর সকাল ৯.৩০ ঘটিকায় জেলা জজ আদালত চট্টগ্রামের নীচ তলায় ই-পারিবারিক আদালতের শুভ উদ্ভোধন শেষে জেলা আইনজীবী সমিতি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ লিয়াকত আলী মোল্লা। চট্টগ্রামের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, মাননীয় যুগা সচিব (প্রশাসন-২) জনাব মোঃ আজিজুল হক মাননীয় মহানগর দায়রা জজ, জনাব মোঃ হাসানুল ইসলাম, জেলা জজ পদমর্যাদার মাননীয় বিচারকবৃন্দ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ, সিভিল জজ পদমর্যাদার বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা পুলিশ সুপার প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ আবদুস ছাত্তার, সাধারণ সম্পাদক এড. মোঃ হাসান আলী চৌধুরী, জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিজ্ঞ জেলা পাবলিক প্রসিকিউটর, বিজ্ঞ সরকারি
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন