1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 28, 2026, 4:56 pm
সংবাদ শিরোনাম: :
বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে!

৩৫৪ নং কেঙ্গু মৌজার হেডম্যান কার্যালয়ে কারবারিদের নিয়ে জুম খাজনা আদায়

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, November 27, 2025

বিশেষ প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় ৩৫৪নং কেঙ্গু মৌজার হেডম্যান কার্যালয়ে বোমাং সার্কেল রাজা বাহাদুর ২০২৫–২৬ অর্থ বছরে রাজস্ব জুম খাজনা আদায়ের লক্ষ্যে পাড়ার কারবারিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ জুম খাজনা আদায় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই জুম খাজনা আদায় ১৩টি পাড়ার কারবারি, মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আগত কারবারিদের কাছে নতুন বছরের জুম খাজনা আদায়ের কার্যক্রম, আদায় পদ্ধতি, খাজনা তালিকা হালনাগাদ, এবং আদায় সময়সীমা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি কোন পাড়া বা পরিবার খাজনা পরিশোধে সমস্যায় পড়লে কীভাবে সমাধান করা যেতে পারে—তা নিয়েও আলোচনা হয়।

কারবারিরা জানান, এ ধরনের সভা প্রতি বছর অনুষ্ঠিত হলেও এবার অংশগ্রহণ বেশি হওয়ায় জুম খাজনা আদায় আরও সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে তারা আশা করছেন।

৩৫৪ নং কেঙ্গু মৌজার হেডম্যান ক্যসাউ মারমা জানান, বোমাং সার্কেল রাজার ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর নিয়মিতভাবে জুম খাজনা আদায় করা হয় এবং এর মাধ্যমে পাহাড়ি সম্প্রদায়ের সামাজিক-প্রশাসনিক কাঠামোকে সুশৃঙ্খল রাখা সম্ভব হয়। তিনি আরও বলেন, কারবারিদের মাধ্যমে পাড়ায় পাড়ায় খাজনা আদায় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং সবাইকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

কারবারিরা সভায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং খাজনা আদায়ের ক্ষেত্রে মাঠপর্যায়ে যে সমস্যাগুলো দেখা যায়, সেগুলো সমাধানে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত সকল কারবারিদের হাতে নতুন অর্থ বছরের খাজনা সংক্রান্ত দাপ্তরিক কাগজপত্র হস্তান্তর করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে খাজনা আদায় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com