1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 28, 2026, 5:38 pm
সংবাদ শিরোনাম: :
বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে!

মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষ হত্যার ১৬ ঘন্টার মধ্যে ৩ আসামি গ্রেফতার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, November 15, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকার বিরোধের জেরে মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষ হত্যার ১৬ ঘন্টার মধ্যে ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

আটককৃত আসামিরা হলেন, হত্যাকান্ডের মূলহোতা মোঃ সানি (২৪), কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকার মোঃ আলম এর ছেলে ও মোঃ ইউছুফ (৩৫), একই এলাকার মোঃ আলম এর ছেলে এবং শাকিল আলম ফয়সাল (২৬), একই থানাধীন নন্দনকানন এলাকার নুর আলম এর ছেলে।

আজ শনিবার ১৫ নভেম্বর সকাল ১১:৩০ মিনিটে চাঁদগাও ক্যাম্প (সিপিসি-৩) এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তাদের আটকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কোম্পানি কমান্ডার লে: কমান্ডার মো: তৌহিদুল ইসমাইল(ই) বিএন।

তিনি বলেন, গত ১৪ নভেম্বর দিবাগত রাতে মহানগরীর কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকায় আকাশ ঘোষ (২৬) নামের এক যুবককে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরর্বতীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভিকটিম আকাশকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়। উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে।

লে: কমান্ডার মো: তৌহিদুল ইসমাইল বলেন, এরই ধারাবাহিকতায় গত রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রৌশন হাট এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূলহোতা মোঃ সানিকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে অপর একটি আভিযানিক দল রেয়াজউদ্দিন রোড চৈতন্য গলি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইউছুফ ও এনায়েতবাজার থেকে শাকিল আলম ফয়সালকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায় যে, ভিকটিম আকাশ ঘোষ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মোবাইল মেকানিক। আনুমানিক একমাস পূর্বে অভিযুক্ত সানি ভিকটিম আকাশ এর দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করা জন্য নিয়ে গেলে ভিকটিম মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করেন এবং মেরামত বাবদ ১৫০০ টাকা পরিশোধের জন্য বলেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সানি তাকে কিছু টাকা পরিশোধ করে। পরর্বতীতে গত ১৪ নভেম্বর ভিকটিম আকাশ ঘোষ তার বাকি পাওনা টাকা আদায়ের জন্য অভিযুক্ত সানিকে চাপ প্রয়োগ করলে সানি তাকে টাকা পরিশোধের জন্য রাত আনুমানিক ১ টায় কসাইপাড়া এলাকায় একটি গলিতে নিয়ে যায়। পরর্বতীতে সেখানে অভিযুক্ত সানি তার অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষ’কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ.আর.এম মোজাফফর হোসেন।

—-স্বাক্ষরিত—–
এ. আর. এম. মোজাফ্ফর হোসেন
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
পক্ষে অধিনায়ক
টেলিফোনঃ ০৩১-২৫০০৪১৭

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com