1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 28, 2026, 6:11 pm
সংবাদ শিরোনাম: :
বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে!

চট্টগ্রামে ৬০ হাজার ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গ্রেপ্তার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, November 11, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় র‍্যাবের অভিযানে ৬০ হাজার ইয়াবা বড়ি, বিপুল পরিমাণ নগদ অর্থ ও সরকারি সরঞ্জামসহ (ডিএনসি)-এর এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনা এলাকায় কাদের এলপিজি ফিলিং স্টেশনের সামনে র‍্যাবের একটি বিশেষ দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবদুল্লাহ আল মামুন (৪১)। তিনি ডিএনসির চট্টগ্রাম ‘খ’ সার্কেলের পটিয়া মুজাফ্ফরাবাদ কার্যালয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়- কক্সবাজার থেকে দুটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামে আনা হচ্ছে। খবর পেয়ে র‍্যাব মহাসড়কে তল্লাশিচৌকি বসায়। চৌকি দেখে গাড়ি দুটি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুটোই আটক করা হয়।

তল্লাশিতে এএসআই আল মামুনের পকেট থেকে ১০টি ইয়াবা বড়ি, একটি ওয়াকিটকি সেট, ডিএনসি লোগোযুক্ত কোট ও ক্যাপ, এবং ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয়। অন্য মাইক্রোবাসের চালকের আসনের নিচ থেকে ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে- কুমিল্লার মুরাদনগরের মো. মাঈনুদ্দীন (৩০), চট্টগ্রামের পটিয়া পৌরসভার মো. রাশেদুল আলম (৩৮) একই এলাকার মো. জসিম উদ্দিন (৪১) ও জামালপুরের সরিষাবাড়ীর মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।

অভিযানের সময় একটি মাইক্রোবাসের চালক পালিয়ে যায়; তাকে মামলার পলাতক আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান বলেন, পরদিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় ডিএনসি কর্মকর্তা আল মামুনকে প্রধান আসামি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দে জানান, অভিযানে জব্দ হওয়া দুটি মাইক্রোবাসের একটি আল মামুনের নামে নিবন্ধিত। প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া যাচ্ছে, তিনি দীর্ঘদিন সরকারি পরিচয় ব্যবহার করে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

র‍্যাব কর্মকর্তারা বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তার মাদক ব্যবসায় জড়িত থাকা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com