1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 28, 2026, 6:11 pm
সংবাদ শিরোনাম: :
বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে!

নবায়নযোগ্য জ্বালানী নীতিতে কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তির দাবিতে চট্টগ্রামে প্রচারাভিযান অনুষ্টিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, November 11, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় অ্যাগ্রিভোলটাইকস বা কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্ত করার দাবিতে আইএসডিই বাংলাদেশ (ইন্টিগ্রেটেড সোস্যাল ডেভেলপমেন্ট ইর্ফোট), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN), এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED) চান্দগাঁও চট্টগ্রামে প্রচারাভিযানের আয়োজন করা হয। প্রচারাভিযানে বক্তরা বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি নীতিতে অ্যাগ্রি ভোলটাইকস ব্যবহার বৃদ্ধি করা এবং IEPMP তে-অন্তর্ভুক্ত করার দাবি জানান।

অ্যাগ্রিভোলটাইকস ব্যবস্থায় একই জমিতে কৃষি ও সৌরবিদ্যুৎ উৎপাদন একসাথে করা সম্ভব, ফলে কৃষকরা একদিকে ফসল উৎপাদন চালিয়ে যেতে পারেন, অন্যদিকে সৌরবিদ্যুৎ বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারেন। এতে কৃষকদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, পাশাপাশি জমির উৎপাদনশীলতা ও পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের Integrated Energy and Power Master Plan (IEPMP)-এ অ্যাগ্রিভোলটাইকসকে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। এতে একদিকে নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি পাবে, অন্যদিকে গ্রামীণ কৃষকরা বিদ্যুৎ উৎপাদনের অংশীদার হতে পারবেন। পাশাপাশি নেট মিটারিং নীতিতে অ্যাগ্রিভোলটাইকস অন্তর্ভুক্ত হলে কৃষকরা নিজেদের ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বিদ্যুৎ বিল সাশ্রয় ও অতিরিক্ত আয় করতে পারবেন।

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, “নবায়নযোগ্য জ্বালানী নীতিতে কৃষিবিদ্যুৎ (Agri-Voltaics) এর অন্তর্ভুক্তি দেশের শক্তি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ”। অ্যাগ্রিভোলটাইকস ব্যবস্থায় সৌর প্যানেলের নিচে ছায়ায় আর্দ্রতা কিছুটা বেশি থাকে, যা অনেক ফসলের উৎপাদনে সহায়ক। এটি জমির গরম হওয়া কমায়, মাটির পানি ধরে রাখে, এবং তাপপ্রবাহের ক্ষতি থেকে ফসলকে রক্ষা করে। ফলে কৃষি উৎপাদন ও পরিবেশ—দু’দিকেই লাভবান হয়।

অ্যাগ্রিভোলটাইকস ব্যবস্থা পরিবেশবান্ধব এবং টেকসই। এটি মাটির আর্দ্রতা ধরে রাখে, ফসলকে তাপ ও অতিরিক্ত সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে এবং কার্বন নিঃসরণ কমায়। কৃষি ও বিদ্যুতের এই সমন্বয় বাংলাদেশে সবুজ, টেকসই এবং লাভজনক কৃষি ব্যবস্থার পথ খুলে দিচ্ছে, যা কৃষকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের নবায়নযোগ্য শক্তির সম্ভাবনাকেও বাড়াবে।

এই প্রচারাভিযানে অন্যান্যদের মধ্যে এডাব চট্টগ্রামের সাবেক সভাপতি ও বিশিষ্ট নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেলস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন এর কেন্দ্রিয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, অধিকার চট্টগ্রামের সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের আবরারুল করিম নেহাল, সিরাতুল মুনতাহা, প্রমুখ সংহতি প্রকাশ করেন। অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা এবং প্রতিজ্ঞা প্রচারাভিযানকে আরও শক্তিশালী করে তোলে এবং ভবিষ্যতে জলবায়ু সুবিচারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ছবির ক্যাপশনঃ চট্টগ্রামে “নবায়নযোগ্য জ্বালানী নীতিতে কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তির দাবিতে চট্টগ্রামে প্রচারাভিযান অনুষ্টিত প্রচারাভিযানের অংশ বিশেষ অংশবিশেষ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com