1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে!

৪৯ আরোহী নিয়ে রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, সবাই নিহতের শঙ্কা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্কঃ রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ আরোহী নিয়ে একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহীর নিহতের আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তথ্যের বরাতে দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন। খবর রয়টার্সের

এর আগে, বৃহস্পতিবার ২৪ জুলাই উড়োজাহাজটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায়। এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিরূপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনও সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি ছিল একটি Antonov An-24 মডেলের যাত্রীবাহী বিমান, যা পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন। রয়টার্স জানিয়েছে, যা সোভিয়েত যুগের তৈরি এবং প্রায় ৫০ বছর পুরনো। এর নিবন্ধন নম্বর অনুযায়ী ১৯৭৬ সালে তৈরি। প্লেনটির পোড়া ধ্বংসাবশেষ একটি পাহাড়ি বনভূমিতে দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। 

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এছাড়া প্লেনটিতে ছয়জন ক্রু সদস্য ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। 

জানা গেছে, Antonov An-24 মডেলের উড়োজাহাজ রাশিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ফ্লাইটের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, যদিও এর নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও রাশিয়ার বিভিন্ন দুর্গম এলাকায় এ ধরনের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে। তারা প্লেনটির শেষ যোগাযোগ, ফ্লাইটপথ এবং সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটি বিশ্লেষণ করছে। 

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com