1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে!

সিএমপি কমিশনারের আশ্বাসে উত্তেজনাকর পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড়সংলগ্ন কদম মোবারক মাদ্রাসার সম্মুখে গত রাতে উদ্ভুত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও তৎপরবর্তী বিক্ষোভ সমাবেশ আয়োজনের প্রেক্ষিতে আজ ৭ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসিব আজিজ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনাস্থলটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিক্ষোভরত জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে বক্তব্য প্রদান করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন৷ এ সময় তিনি সবাইকে ধর্মীয় সম্প্রতি বজায় রেখে দল-মত, ধর্ম-বর্ণ ও পেশানির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি বাসযোগ্য, সুন্দর ও শান্তিপূর্ণ চট্টগ্রাম শহর গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে চট্টগ্রামের আলাদা ঐতিহ্য আছে। এই ঐতিহ্য ধরে রেখে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে। এই সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব লিয়াকত আলী খান, পিএসসি মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মানননীয় সিএমপি কমিশনার মহোদয়ের আশ্বাসে বিক্ষোভরত হিন্দু গণজাগরণ পরিষদ শান্তিপূর্ণভাবে দ্রুত তাদের কর্মসূচি শেষ করে সমাবেশস্থল ত্যাগ করেন। এর আগে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়ের নির্দেশে আজ সকালে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব লিয়াকত আলী খান, পিএসসি মহোদয়ের কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য যে, গত রাত আনুমানিক ২২:৩০ ঘটিকার সময় সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পূজার প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার উপর ছাদ থেকে পানি নিক্ষেপের খবর ছড়িয়ে পড়লে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়৷ এই সময় বিবাদমান দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয় ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র নেতৃবৃন্দের সহায়তায় রাত ২:৩০ ঘটিকায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনলেও সকাল থেকে আবারও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com