1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চট্টগ্রামে জেলা পর্যায়ের ইস্যুভিত্তিক অ্যাডভোকেসি পরিচালনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে!

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ নাভা ইন হোটেলে ১৫ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হয় “জেলা পর্যায়ের ইস্যুভিত্তিক অ্যাডভোকেসি পরিচালনা ও পরিকল্পনা” এবং “রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরী ও নাগরিক প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ” বিষয়ক দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ কর্মশালা। ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও শহর অঞ্চল থেকে ৩৫ জনেরও বেশি তরুণ, নারী প্রতিনিধি, সিএসও কর্মী ও স্থানীয় অ্যাক্টিভিস্ট অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রের মৌলিক ধারণা, জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের সক্রিয় অংশগ্রহণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি কৌশল তুলে ধরা। মূল সেশন পরিচালনা করেন সুশীল চট্টগ্রামের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর রিদুয়ানুল হাকিম রিয়াদ। তিনি বলেন, “গণতন্ত্র শুধু ভোট নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। তরুণদের অংশগ্রহণ ও নীতিনির্ধারণে সক্রিয়তা বাড়লেই সত্যিকারের সুশাসন সম্ভব।”

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। তিনি বলেন, “তরুণদের হাতেই ভবিষ্যতের নেতৃত্ব। আমরা চাই তাদের ভাবনা ও পরিকল্পনাগুলো বাস্তবায়নে পাশে থাকতে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতা কার্যক্রমে সহযোগিতা করতে। প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান হাফেজ বলেন, “নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তরুণদের জানার আগ্রহ ও বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।”” অ্যাকশনএইড বাংলাদেশের সুশীল প্রকল্পের ম্যানেজার মৌসুমি বিশ্বাস বলেন, “গণতান্ত্রিক কাঠামোকে বোঝা ও প্রশ্ন করার সাহস তৈরি করাই এই কর্মশালার মূল সাফল্য। তথ্য অধিকার ও স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে তরুণদের যে আগ্রহ দেখেছি তা আমাদের আশাবাদী করে।”

কর্মশালার আলোচনার মূল বিষয়বস্তু ছিল—গণতান্ত্রিক সরকারের কাঠামো ও বৈশিষ্ট্য, জনগণের ভোটাধিকার এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে গণতন্ত্রের চর্চা, তরুণদের নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ততা এবং ইস্যুভিত্তিক অ্যাডভোকেসির কৌশল প্রয়োগ। অংশগ্রহণকারীরা দলভিত্তিক গ্রুপ ওয়ার্কের মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে আলোচনা করেন। এতে উঠে আসে স্থানীয় পর্যায়ে গণতন্ত্র চর্চার প্রতিবন্ধকতা, তরুণদের সম্পৃক্ততা, স্থানীয় সরকারের জবাবদিহিতা এবং ইস্যুভিত্তিক অ্যাডভোকেসির সুনির্দিষ্ট রূপরেখা।

আলোচনা ও গ্রুপ ওয়ার্ক থেকে যে সুপারিশগুলো উঠে এসেছে তার মধ্যে রয়েছে: ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতা সেশন আয়োজন, তথ্য অধিকার আইন সহজভাবে প্রচার এবং প্রয়োগে সহায়তা, তরুণদের ভোটার সচেতনতায় যুক্তকরণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সংলাপ, গণশুনানি এবং ইস্যুভিত্তিক ক্যাম্পেইনের আয়োজন।

সমাপনী বক্তব্যে ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া জানান, অংশগ্রহণকারীদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য পর্যবেক্ষণ ও সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আরও সচেতনতা কার্যক্রম এবং তথ্যভিত্তিক অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এই কর্মশালাটি তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের জন্য একটি দিকনির্দেশনামূলক উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com