1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চট্টগ্রাম বন্দরে কর্মচারীদের কল্যাণঃ জুলাই আন্দোলন পরবর্তী সময়ে নিয়োগ ও পদোন্নতিতে অভাবনীয় রেকর্ড

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দক্ষতা, স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনাকারী এই বন্দর জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। আধুনিক, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দেশের ভঙ্গুর পরিস্থিতিতে গত ১১ আগস্ট, ২০২৪ ইং তারিখ চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি দায়িত্ব নেয়ার পরে চট্টগ্রাম বন্দরের গতিশীলতা আনায়ন, কর্মচারীদের মনোবল ও দক্ষতা বৃদ্ধি এবং কর্মচারীদের কল্যাণের নিমিত্তে নানাবিধ পদক্ষেপ গ্রহন করেন। এর মধ্যে গত ২ বছরে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে রেকর্ড সংখ্যক নিয়োগ ও পদোন্নতি প্রদান করে কর্মচারীদের মনোবল বৃদ্ধি ও দেশের বেকার সমস্যা সমাধানে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জুলাই আন্দোলন-২০২৪ পরবর্তী সময়ে প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব আরোপের ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগস্ট ২০২৪ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত মাত্র দুই বছরে ২০৮ জনকে সরাসরি নিয়োগ এবং ১,৪৬৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি প্রদান করা হয়েছে। এই সংখ্যা পূর্ববর্তী সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এবং প্রশাসনিক গতিশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ২০২১ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত মাত্র ১৪৪ জনকে সরাসরি নিয়োগ ও ৭৯৯ জনকে পদোন্নতি দেয়া হয়। পক্ষান্তরে আগস্ট ২০২৪ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত সময়েই ২০৮ জনকে সরাসরি নিয়োগ এবং ১৪৬৪ জনকে জনের পদোন্নতি দেয়া হয়েছে। ২০২১ সাল থেকে জুলাই ২০২৬ এর মধ্যে শুধুমাত্র জুলাই আন্দোলন-পরবর্তী দুই বছরেই যথাক্রমে প্রায় ৫৯ শতাংশ সরাসরি নিয়োগ এবং প্রায় ৬৫ শতাংশ পদোন্নতি সম্পন্ন হয়েছে, যা মানবসম্পদ ব্যবস্থাপনায় এক যুগান্তকারী অগ্রগতি ও নজির বলে প্রতীয়মান হয়।

চট্টগ্রাম বন্দরে ২০২১ সাল হতে জুলাই ২০২৬ পর্যন্ত সরাসরি নিয়োগ ও পদোন্নতির চিত্রঃ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিশ্বাস করে, দক্ষ, যোগ্য ও প্রেরণাদায়ী জনবলই একটি আধুনিক বন্দরের মূল শক্তি। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে কর্মীদের কর্মোদ্যম বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং বন্দরের কার্যক্রমে আরও গতিশীলতা এসেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতেও সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার ধারা অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্যে আরও কার্যকর অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com