1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সততা ও দক্ষতায় ভোট পরিচালনার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে ফটিকছড়িতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। একটি অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করে আসন্ন নির্বাচন সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও সিসিটিভি ক্যামেরাসহ প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা থাকবে ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যেকোনো ভয়ভীতি উপেক্ষা করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ পর্যন্ত ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ পরিহার করে কেবল দেশপ্রেম ও সততাকে পুঁজি করে দায়িত্ব পালন করতে হবে। বৈষম্যহীন ও নিরাপদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় অঙ্গীকার বাস্তবায়ন করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

ব্যক্তিগতভাবে কোনো দল বা গোষ্ঠীর প্রতি অনুরাগ থাকলেও নির্বাচনের সময় তা প্রকাশ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করাই একটি সুষ্ঠু নির্বাচনের প্রধান উদ্দেশ্য।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্ত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মইনউদ্দিন হাসান, লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক সাদ বিন সাঈদ, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল এবং চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ।

এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com