আফজাল হোসেন জয়:লামা (বান্দরবান) প্রতিনিধি।লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি সভার ব্যানারে দেশ ত্যাগি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি দেয়ায় নিন্দার ঝড় উঠেছে। সোম বার (১০ মার্চ ২৫ইং) সকালে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউলিয়াম লুসাই মেমোরিয়াল হলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি সভার আয়োজন করা হয়। এই সভার ব্যানারে ছিলো দেশ ত্যাগি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি।
পরে স্থানীয় ছাত্র জনতার তোপের মুখে কর্তৃপক্ষ ব্যানার নামাতে বাধ্য হয়। বিষয়টি লামা উপজেলা নির্বাহী অফিসার জানতে পারেন এবং তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দ্রুত কার দায়িত্বের অবহেলায় এমনটি হয়েছে তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোম বার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর এডভোকেসি সভার আয়োজন করা হয়।
কর্তৃপক্ষ গত বছরের ব্যানার দিয়ে দায়সারা ভাবে সভাটি করার প্রস্তুতি নেয়। সেই পুরাতন ব্যানারে শেখ হাসিনার ছবি ছিল। বিষয়টি জানার পরপর ই নিন্দার ঝড় উঠে।
জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে লামা উপজেলা স্বাস্থ্য বিভাগ এই সভাটির আয়োজন করেন।
বিশেষ ভাবে উল্লেখ্য যে, একটি ব্যানারে প্রথমেই যে তারিখটি লেখা হয়েছে, সেখানে দেখা যায় ১৫ ই মার্চ ২৫ ইং। আবার নিচের অংশে লেখা হয়েছে ১০ মার্চ ২৫ ইং।
প্রশ্ন হচ্ছে একটি ব্যানারে কতটি ভুল থাকতে পারে? কত প্রকার ভুল করা যায়। সচেতন মহল মনে করেন, কর্তৃপক্ষ কি সব কিছুর দায় এড়িয়ে যেতে পারেন?
উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী অফিসার পরবর্তীতে কোনো ব্যানার ছাড়াই প্রধান অতিথি হয়ে পূর্ব নির্ধারিত সভা সম্পন্ন করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন