চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত রেহেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত যাত্রী। গুরুতর আহত অনেকেই হাত পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা বেগমের স্বামী বদিউল আলম। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাথরিয়া ইউনিয়নে। জানা গেছে, তারা পটিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বিস্তারিত আসছে…..
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন