নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন বারদীস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আজ বুধবার ২০ মে বিকাল ৩:৩০ মিনিটে ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার “১৩৬ তম তিরোধান উৎসব ২০২৬ ইং” উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগ এক বিশেষ আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় আগামী ৩ জুন বুধবার লোকনাথ ব্রহ্মচারী বাবার “১৩৬ তম তিরোধান উৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগীতার আশ্বাস দেয়া হয়।

উক্ত সভায় সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসিফ আল জিনাত , সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, বারদী আশ্রমের সম্মানিত আহবায়ক সাবেক সচিব, অশোক মাধব রায়, সদস্য সচিব- বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সোনারগাঁও উপজেলার বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলার নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।

You must be logged in to post a comment.
আপনার মতামত দিন