1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাতে বৃষ্টি অব্যাহত থাকলে ফটিকছড়িতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সতর্ক প্রশাসন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

সজল চক্রবর্তী ।লঘুচাপজনিত টানা চার দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।


উপজেলার প্রধান নদী ও খালগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বুধবার (৮ জুলাই) বিকেল পর্যন্ত বিপদসীমায় পৌঁছে যায়। ফলে তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা যায়, হালদা নদী, ধুরুং খাল, সর্তা খাল, ফটিকছড়ি খালসহ বিভিন্ন শাখা নদী ও পাহাড়ি ছড়ার পানির উচ্চতা দিনভর বাড়তে থাকে। সন্ধ্যার পরও বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজান থেকে ঢল নামতে থাকায় নদী-খালের পানি আরও বৃদ্ধি পাচ্ছে। এতে উপজেলার বিভিন্ন নিচু এলাকা, শত শত একর ফসলি জমি ও বীজতলা পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নদী ও খালসংলগ্ন ভাঙনপ্রবণ এলাকা। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় নদী-খালের বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে।


এদিকে, ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারের পশ্চিম পাশে ধুরুং খালের বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাঁধটি ভেঙে গেলে পুরো বিবিরহাট বাজার প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।


পরিস্থিতি সম্পর্কে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে। রাতে যদি ক্রমাগত বৃষ্টি হতে থাকে, তাহলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাগান বাজার থেকে সোয়াবিন পর্যন্ত ছয়টি ইউনিয়ন এবং পাইন্দং ও সুন্দরপুরের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার পরিমাণ বেশি। দুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণের ব্যবস্থাও করা হচ্ছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর ওপর বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com