চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এসময় বাংলাদেশী পণ্যের উপর ইন্ডিয়ান স্টিকার লাগিয়ে বিক্রি করার রাজস্থানকে লাখ টাকা ও পুরাতন স্টিকার এর জায়গায় নতুন স্টিকার লাগিয়ে বিক্রি করায় খাজানা কে ১৫ হাজার টাকা জরিমানা করাসহ কুদু নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা।
আজ শনিবার ৭ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে টেরি বাজার সংলগ্ন,রাজস্থান নামক একটি প্রতিষ্ঠানে বাংলাদেশী পণ্যের উপর ইন্ডিয়ান স্টিকার স্থাপন করে কাপড় বিক্রির দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
পুরাতন স্টিকার এর উপর নতুন স্টিকার লাগিয়ে মূল্যবৃদ্ধি করে পণ্য বিক্রির কারণে খাজানা নামক একটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কুদু নামক একটি প্রতিষ্ঠানে মেয়াদ ছাড়া ইফতার সামগ্রী বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি এবং প্রক্রিয়াকরনের কারণে ১০ হাজার টাকা কত দন্ড করা হয়।
আজকের অভিযানে তিনটি প্রতিষ্ঠানের মোট এক লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপপরিচালক),মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক), মাহমুদা আক্তার (সহকারী পরিচালক) এবং রানা দেবনাথ (সহকারী পরিচালক)
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন