চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের রাউজান উপজেলাস্থ মধ্যম বিনাজুরীতে প্রতিষ্ঠিত কবিরত্ন ধর্মানন্দ-বিনয়পাল ওয়েলফেয়ার মিশন কর্তৃক আয়োজিত বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা ২০২৬ খ্রিষ্টাব্দের ফলাফল প্রকাশ করা হয়েছে।
স্বনামধন্য মানবতা ও শিক্ষা প্রতিষ্ঠান মধ্যম বিনাজুরী কবিরত্ন ধর্মানন্দ-বিনয়পাল ওয়েলফেয়ার মিশনে গতকাল ২০ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে ধর্মীয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারের ধর্মায়তনে বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
চলতি শিক্ষাবর্ষের ধর্মীয় বার্ষিক পরীক্ষায় ধর্মায়তনের সামগ্রিক পাসের হার ৭০%। বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক বিভাগ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক বিভাগে শিক্ষার্থীরা অসামান্য ফলাফল অর্জন করে উচ্ছ্বাস প্রকাশ করে।
প্রথমবারের মতো ভালো ফলাফল অর্জনে সংগঠনের প্রতিষ্ঠাতা, বর্তমান সাধারণ সম্পাদক ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ভদন্ত ড. বুদ্ধপাল মহাথেরো সন্তোষ প্রকাশ করে বলেন, “শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যতে ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মিশনের সভাপতি ভদন্ত বিনয়পাল মহাথেরো, সহকারী পরীক্ষক ভদন্ত জয়পাল ভিক্ষু, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ভদন্ত শ্রেষ্ঠজয় ভিক্ষু, সহকারী পরীক্ষক শ্রীমান শান্তজয় শ্রামণ, সহকারী পরীক্ষক বাবু শাউন বড়ুয়া টিসু এবং সদস্য সঞ্জয় চৌধুরী ও বাবু বিজয় বড়ুয়া।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন