1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে ঋণ নিয়ে ১ লাখ ৬ হাজার ২১১ টাকা পরিশোধের সময় চেক ডিজঅনারের মামলায় দুইবার সমন জারি করা হয়। কিন্তু আদালতে হাজির না হওয়ায় ২৪ জুলাই ঢাকার একটি আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

শনিবার আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের ৩ ডিসেম্বর চেক ডিজঅনার হওয়ায় আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেন।  মামলায় হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১৬ অক্টোবর গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। তবে মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আইপিডিসি একটি আর্থিক প্রতিষ্ঠান যা সারাদেশে অর্থ জমা, ঋণ, বিনিয়োগ, মুদ্রা বিনিময়সহ বিভিন্ন আর্থিক লেনদেন করে। মামলার বিবাদী আরিফা পারভিন জামান মৌসুমীকে অভিযোগকারী ঋণ দেন। কিন্তু মৌসুমী ঋণের শর্ত না মেনে অনিয়মিতভাবে কিস্তি দিতেন। 

২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর মৌসুমী বকেয়া ঋণের আংশিক দায় মেটাতে নিজের অ্যাকাউন্ট থেকে বাদীর অ্যাকাউন্টে ১ লাখ ৬ হাজার ২১১ টাকা হস্তান্তর করেন। সিটি ব্যাংকে সংরক্ষিত চেকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দেখানো হলে ব্যাংক জানায়, চেকের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই।

মামলায় আরও বলা হয়, এরপর মৌসুমীকে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু ২০২৩ সালের ১১ নভেম্বরের মধ্যে চেকের অর্থ দিতে ব্যর্থ হন। এরপর মামলার পর হাজির হওয়ার জন্য মৌসুমীর গুলশান-১ ও বসুন্ধরা আবাসিকের বাসায় আদালত থেকে দুইবার সমন পাঠানো হয়। তবুও হাজির না হওয়ায় আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com