1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পুকুর সংস্কার কাজে পক্ষপাতের অভিযোগ লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সুজন ভট্টাচার্য্য সূর্য্য, বিশেষ প্রতিনিধিঃ বান্দরবানের লামায় সরকারি জায়গায় প্রকল্পবিহীন পুকুর সংস্কারের নামে একপক্ষকে বিনা নোটিশে রাতের আধাঁরে উচ্ছেদ ও আরেক পক্ষকে সমোঝতার মাধ্যমে সরকারি জায়গা দখলে রাখতে সহযোগিতায় পক্ষপাতের অভিযোগ উঠেছে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর বিরুদ্ধে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন,গত একমাস ধরে পুকুর খননের কাজটি করছেন খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই। এর মধ্যে অজানা কারণে সরকারি পুকুরের জায়গা দখলমুক্ত না করে আওয়ামিলীগ নেতা ও প্রভাবশালীদের গাইডওয়াল করতে অনুমতি দিয়েছেন ইউএনও। শুধু তাই নয় গাইডওয়াল নির্মাণের সব সিমেন্ট সরবরাহ ও করেছেন তিনি।

তারা আরও বলেন,ইউএনও আমাদের রান্নাঘর উচ্ছেদ না করতে সমঝোতায় আসতে বলেছে,তবে কি ধরনের সমঝোতা তা বলেনি। কোন প্রকার নোটিশ ও দেয়নি।

এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন,তাকে ইউএনও বলেছেন পুকুরের চারপাশে সবাই দখল করে রেখেছে। সবাই সমঝোতায় এসেছে,আমাকেও সমঝোতা করতে ,না হলে উচ্ছেদ অভিযান করা হবে। পরে কি কারণে একপাশে উচ্ছেদ না করে,আরেকপাশে হঠাৎ করে উচ্ছেদ করলো সঠিক জানিনা’।

উচ্ছেদ কাজে নিয়োজিত এস্কেভেটর চালক সাদ্দাম হোসেন এই বিষয়ে বলেন,এ পুকুর খনন ও সংস্কারের কোন লিখিত অনুমতিপত্র দেওয়া হয়নি। সরাসরি ইউএনও কাজটি করছেন। তিনি নিজেই ঠিকাদার। যা কথা বলার ইউএনও স্যারের সাথে বলুন।

উল্লেখ্য পৌরসভা ,প্রকল্প বাস্তবায়ন অফিস,এলজিইডি ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,পুকুর খননে বর্তমানে সরকারি কোন প্রকল্প নেই।

এই বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন,সরকারি টাকা বাঁচাতে দখলদারদের গাইডওয়াল নির্মাণ করতে বলেছি,আমি নিজেও সিমেন্ট দিয়ে সহযোগিতা করেছি। সরকারি ছোট ছোট প্রকল্প দিয়ে কাজটি শেষ করা হবে। এখনও কোন প্রকল্প নেওয়া হয়নি তবে নেওয়ার জন্য পৌরসভা প্রকৌশলীর সাথে আলাপ চলছে বলে জানান তিনি।

এবিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ বলেন,ঘটনাটি শুনেছি বিষয়টি আমি দেখছি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com