আফজাল হোসেন জয়:লামা (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর গজালিয়া সড়কে বেইলী ব্রীজ ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।
বান্দরবান জেলার লামার আজিজ নগর গজালিয়া সড়ক (শহীদ সিপাহী রুহুল আমিন সড়ক) টি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এর আজিজ নগর নামক স্থান হতে সংযুক্ত সড়ক এটা। এই সড়ক দিয়ে আজিজ নগর হতে পার্শ্ববর্তি ফাইতং ইউনিয়ন, গজালিয়া ইউনিয়ন, লামা উপজেলা সদর সহ বান্দরবান জেলা সদরে যাতায়াত করা যায়।
আজিজ নগর ইউনিয়ন এর জনসাধারন সহ পাশের দুটি ইউনিয়ন এর জনসাধারন এই পথে নিয়মিত চলাচল করে থাকে। সড়কটি দিয়ে নিয়মিত পাঁচ সাত হাজার মানুষ বিভিন্ন পরিবহণে চলাচল করে।
আজ শুক্রবার ০৭ মার্চ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় এই সড়কের চেয়ারম্যান লেক (এন আই সি লেক) নামক স্থানের বেইলী ব্রীজে একটি পাথর বোঝাই ট্রাক উঠলে ব্রীজটি ভেঙ্গে পড়ে পড়ে।
ব্রীজটি ভেঙ্গে যাওয়ার কারনে এই সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন হয়ে পড়াতে দূর্ভোগে পড়েছেন স্থানীয় জনসাধারন সহ পার্শ্ববর্তি দুটি ইউনিয়ন এর অসংখ্য মানুষ বিশেষ করে এই সড়ক দিয়ে প্রতিদিন কাঁচামাল, শাকসবজি, পান নিয়ে যান ব্যবসায়ী এবং কৃষকগন।
এবিষয়ে আজিজ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন মহারম চট্টলার কন্ঠ কে বলেন, আমি দূর্ঘটনা স্থলে আছি, জনস্বার্থে দ্রুত উদ্যোগ নিয়েছি যাতে করে জনদূর্ভোগ কমানো যায় তাই ব্রীজটির পাশ দিয়ে বিকল্প রাস্তা করে দিচ্ছি, মোটর সাইকেল, সিএনজি সহ ছোট পরিবহণ গুলো যাতে সহজে চলাচল করতে পারে। তিনি আরও বলেন, এই দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
সরজমিনে গিয়ে জানা যায়, এই বেইলী ব্রীজটি বহু বছরের পুরানো এবং ইতি পুর্বে এটা কয়েক বার ভেঙ্গেছিলো, সড়ক ও জনপথ বিভাগ জোড়া তালি দিয়ে, মেরামত করে এটা চালু রেখেছিলো। জোড়াতালির এই ব্রীজটি পাথর বোঝাই গাড়িটি ওজনে ভেঙ্গে পড়েছে, তাছাড়া প্রতিনিয়ত এই সড়ক দিয়ে গাছ বাঁশ ইট এমন ভারি পণ্য নিয়ে চলাচল করে অনেক পরিবহন যার ফলে ব্রীজটির বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে যুবনেতা তৌহিদুল ইসলাম রিয়াদ বলেন, আমাদের লেকের সামনেই এই ব্রীজটি, ব্রীজটি দীর্ঘ দিন নাজুক অবস্থায় ছিলো, শুধু এই ব্রীজটি নয়, এই সড়কে কয়েকটি ব্রীজ খুব বেশি নাজুক অবস্থায় আছে, যেকোনো সময় এসব ব্রীজ ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে, জীবনের ঝুকি নিয়ে মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে, তাই সড়ক ও জনপথ বিভাগ সহ বান্দরবান এর মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত সময় এই ব্রীজ সহ বাকি ব্রীজ গুলো দ্রুত সময়ে নির্মানের ব্যবস্থা গ্রহন করে জনদূর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহন করেন।
এই বিষয়ে কথা বলার জন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকতার মুঠোফোনে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন