1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক: আজ বাংলাদেশের ৫৪ তম স্বাধীনতা দিবসে চট্টগ্রাম মহানগরের আওতাধীন পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান আজ বুধবার ২৬ মার্চ নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরের জামান হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক জনাব লায়ন এম এ মুছা বাবলু, বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব জনাব মামুনুর রশীদ শিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা জাসাসের সভাপতি জনাব কাজী সাইফুল ইসলাম টুটুল আর দক্ষিণজেলা জাসাসের আহ্বায়ক জনাব জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জাসাসের সভাপতি জনাব মোঃ সাইদুর রহমান মিন্টু এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাঁচলাইশ থানা জাসাসের সাধারণ সম্পাদক জনাব রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ।

আজকের ২৫ তম রমজানে পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক, স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরসহ উত্তরজেলা ও দক্ষিণজেলা জাসাসের এক বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়।

যেখানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা জাসাসের সভাপতি-সাধারন সম্পাদক, চট্টগ্রাম মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব দোস্ত মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক জনাব জামিল, জনাব মইন, জনাব খন্দকার সাইফুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আজ অনেক বছর পর আমরা এভাবে নির্ভয়ে এতোবড় মিলনমেলা সংগঠিত করতে পেরেছি যাদের অবদানে তাদের অন্যতম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদ ওয়াসিম আকরাম যিনি শহীদ হয়েছিলেন এই মুরাদপুরেই। আজকের এইদিনে ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদ এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জীবন বিসর্জন দেওয়া সকল শহীদ এবং জুলাই বিপ্লবে আহত এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমসহ সকল বীর মুক্তিযোদ্ধা দের প্রতি স্ব সশ্রদ্ধ সালাম ও দোয়া রইলো। বাংলাদেশ জাতীয়তাবাদীদল সবসময়ই বাংলাদেশের সার্বোভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভুমিকায় থাকবে। পাঁচলাইশ থানার নবগঠিত জাসাস কমিটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশ গঠনের ৩১ দফাকে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠান শেষে ইফতারের পূর্ব মুহুর্তে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাই-বোনদের জন্য দোয়া করে প্রায় দুশোর মতো নেতাকর্মী একত্রে ভাতৃত্বের বন্ধনে ইফতার সম্পন্ন করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com