1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নির্বাচনের দিন ষড়যন্ত্র ঠেকাতে কেন্দ্র ও ব্যালট বাক্স পাহাড়া দিবেন : তারেক রহমান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এবার নির্বাচনে ভোটের পাশাপাশি আপনাদের আরো কিছু কাজ করতে হবে। নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাতে করবেন। তারপর ভোটের লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দেওয়ার পর ভোট শেষ হওয়া পর্যন্ত সবাই ভোট কেন্দ্রে অবস্থান করবেন।কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে তাই কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারা দিবেন।’  

রবিবার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ. জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বর্তমানে দেশে বেকার সমস্যাই অন্যতম সমস্যা। বিএনপি সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি। আমরা দেশের মানুষকে ধোঁকা দিয়ে কোন লাভ আছে? বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ চালানোর আমাদের অভিজ্ঞতা আছে। আমরা মানুষকে জবান দিচ্ছি, চেষ্টা করবো সেটা রাখার জন্য।প্রান্তিক মাঝারি কৃষক ভাই যারা আছে আমরা আগে তাদের কাছে পৌঁছাতে চাই। আমরা প্রান্তিক কৃষকদের জন্য কৃষি কার্ড এর ব্যবস্থা করবো।’

তিনি বলেন, ‘বেকারদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করতে চাই। ঘরে বসে আমাদের মা বোনেরা বিভিন্ন জিনিস তৈরি করে আমরা তাদের ছোট ছোট ব্যাংক ঋণের ব্যবস্থা করবো এবং তৈরি করা সেই জিনিসগুলো বিদেশে রপ্তানির ব্যবস্থা করবো। আমাদের আশে পাশে অনেক মানুষ আছে যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন।তারা হলেন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেম। আমরা ক্ষমতায় গেলে তাদের মাসে মাসে একটি সম্মানী ভাতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করো।’

তারেক রহমান আরো বলেন, ‘আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। কারণ তাদের সমালোচনা করে আমার কোন লাভ নেই। আমরা ক্ষমতায় গেলে এই দেশের জনগণের জন্য কি করবো মানুষ তা জানতে চায়। অন্যের গিবত করলে কি তাতে পেট ভরবে? অন্য রাজনৈতিক দল শুধু বিএনপির সমালোচনাই করে। আমরা সরকার গঠন করলে ওয়ান, টু, থ্রি করে জনগণকে দেওয়া আমাদের সেই ওয়াদাগুলো বাস্তবায়ন কাজ শুরু করবো। কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে, সেই সাথে মানুষ তাদেরও পরিবর্তন চায়। তাদের সন্তান যেহেতু ভালো শিক্ষা পায়, পরিবার যেন ভালো থাকে, তারা যেন নিরাপত্তার সাথে ব্যবসা বাণিজ্য আর চাকরি করতে পারে তারা সেই পরিবর্তন চায়। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে। মা বোনদের চিকিৎসার সুবিধার্থে আমরা ১ লাখ হেলথ কার্ড করবো।’

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com