1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকা ছাড়ছেন ইউএসএআইডির কর্মকর্তারা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক; বাংলাদেশে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএআইডির (ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) মার্কিন কর্মকর্তারা তাদের শেষ কর্মদিবস পার করেছেন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)। মার্কিন সময় অনুযায়ী শুক্রবারের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংস্থাটির কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে ফেরার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। 

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বিশ্বব্যাপী ইউএসএআইডির তহবিল স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে ওয়াশিংটনে সংস্থার প্রধান কার্যালয়ে কর্মীদের না যেতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইউএসএআইডির ওয়েবসাইটও বন্ধ করে দেওয়া হয়েছে।  

গতকাল ঢাকায় ইউএসএআইডির মার্কিন কর্মকর্তাদের শেষ কর্মদিবস ছিল। দীর্ঘদিন একসঙ্গে কাজ করায় স্থানীয় কর্মীদের সঙ্গে একধরনের সম্পর্ক গড়ে উঠেছিল, যা কর্মীদের বিদায়ের সময় আবেগঘন পরিবেশ তৈরি করে। তবে তহবিল স্থগিতের ফলে বাংলাদেশি কর্মকর্তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।  

ঢাকায় ৬০-৭০ জন মার্কিন কর্মকর্তা ইউএসএআইডিতে কাজ করতেন। এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, তহবিল স্থগিতের ঘোষণার পরপরই প্রথমে সংস্থার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। তবে যেসব মার্কিন কর্মকর্তার জরুরি চিকিৎসা বা সন্তানদের পড়াশোনা সংক্রান্ত বিশেষ পরিস্থিতি রয়েছে, তাদের কিছুটা সময় বাড়ানোর সুযোগ দেওয়া হবে। বাকিদের শুক্রবারের মধ্যে দেশ ছাড়তে হবে।  

এছাড়া ঢাকায় ২৫০-৩০০ জন বাংলাদেশি কর্মকর্তা ইউএসএআইডির বিভিন্ন প্রকল্পে যুক্ত ছিলেন। তাদের চাকরি থাকবে কি না, নতুন করে কোথায় কাজ পাবেন—সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। সংস্থার কর্মকাণ্ড চালু থাকলেও অপেক্ষাকৃত কম খরচে পরিচালনার সম্ভাবনা রয়েছে।  

ইউএসএআইডির এক কর্মকর্তা জানিয়েছেন, এত বড় একটি সংস্থা হুট করে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। আপাতত ৯০ দিনের জন্য কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে যদি বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হয়, তাহলে মার্কিন কংগ্রেসের অনুমোদন নিয়ে বিল পাস করতে হবে।  

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর বিদেশে সরকারি ব্যয় কমানোর নীতিতে অগ্রাধিকার দিচ্ছে। সেই নীতির অংশ হিসেবে রোহিঙ্গা সহায়তা ব্যতীত বাংলাদেশে ইউএসএআইডির অন্যান্য কার্যক্রম আপাতত তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com