চট্টলার কণ্ঠ ডেস্কঃপূর্বঘোষিত কর্মসূচির কারণে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ঢাকাসহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাই যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে ট্রেনের বিকল্প হিসেবে সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ট্রেনের বিকল্প হিসেবে বিআরটিসি বাসগুলো ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে। এসব বাসে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত ট্রেনের টিকিটে ভ্রমণ করতে পারবেন।
এ ছাড়া এসব স্থান থেকে ঢাকায় এই সার্ভিসের মাধ্যমে আসতেও পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।
এদিকে বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালকদের সংগঠন রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলছে, চলবে; যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সমস্যাগুলো নিরসন না করবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন