পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১১ জানুয়ারি) জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয়ে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে উচ্চ পর্যায়ের বিনিময়, বাণিজ্য এবং শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন।তারা বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন