চট্টলার কণ্ঠ ডেস্কঃ মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ছাত্রলীগের এক নেতার দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক পাভেল সুইট দীর্ঘদিন শুনানি শেষে এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে গাজীপুর মহানগর আওয়ামী ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ বাদী হয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করায় গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলাটি দায়ের করেন।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি মো. মাহবুবুর রহমান এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন ড. সহিদুজ্জামান, জাকিরুল ইসলাম, আরমানসহ বিপুলসংখ্যক আইনজীবী।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন