চট্টলার কণ্ঠ ডেস্ক: একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম ও চট্টগ্রাম অ্যাক্টিভিস্টার বাস্তবায়নে চট্টগ্রামে আজ রবিবার ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো ক্লাইমেট স্ট্রাইক ও সপ্তাহব্যাপী ‘Global Week of Action’।
এ আয়োজনে অংশগ্রহণ করেন প্রায় ৬০ জন যুব সদস্য। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও সামাজিক উদ্যোগকে জোরদার করার উদ্দেশ্যে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রামের ১০টি যুব গ্রুপ সক্রিয়ভাবে অংশ নেন।

বাকলিয়া এলাকার কল্পলোক আবাসিক এলাকার সামনে অনুষ্ঠিত ক্লাইমেট স্ট্রাইকে একটি র্যালি হাজেফ নগর থেকে শুরু হয়ে কল্পলোক এলাকা প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারী যুবরা জলবায়ু পরিবর্তন প্রতিরোধে বিভিন্ন স্লোগান দিয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর নিধী চাকমা, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয়, এবং ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর আব্দুল তারেক।
এছাড়াও, গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘Mythbasting Online Campaign for Climate Actions” যেখানে যুবরা সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ভাঙতে সচেতনতামূলক বার্তা প্রচার করছে।
প্রথম দিনে কায়ো বাংলাদেশ এবং ইয়ুথ হাব চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক রাফিয়া আক্তার বার্তা দেন যে পানি অফুরন্ত নয়।
দ্বিতীয় দিনে একশন ফর ইয়ুথ ক্লাবের ছাদিন সচেতন করেন যে তুলসী গাছ শুধু হিন্দুদের নয়, সকলেরই লাগানো উচিত।
তৃতীয় দিনে ইয়ুথ ইনোভেশন ফর একশন-এর সিয়াম জানান যে ফ্লাইটোফ্লাংটন সবচেয়ে বেশি অক্সিজেন উৎপাদন করে, যা একটি সামুদ্রিক উদ্ভিদ।
চতুর্থ দিনে ইনোভেশন ফর একশন-এর আলভি প্রচলিত কুসংস্কার ভাঙার জন্য বার্তা দেন যে পেঁচা অমঙ্গলের প্রতীক নয়।
পঞ্চম দিনে যুবরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করে।
একই সঙ্গে, জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি অনলাইন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে, যেখানে তরুণরা তাদের ধারণা, সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরবে এবং স্থানীয় পর্যায় থেকে সেটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু অর্থায়নের জন্য বার্তা নিয়ে যাবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন