1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কালোবাজারির টিকিটসহ আটককৃতকে মুচলেকায় ছাড়;শাস্তির আওতায় এক আরএনবি সদস্য!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্কঃ সরকারের নেয়া বিভিন্ন কলাকৌশল দিয়েও রেলওয়ের টিকিট কালোবাজারি কোন ভাবেই ঠেকানো যাচ্ছেনা। প্রতিনিয়ত ধরা পড়ছে টিকিট কালোবাজারিরা। তবে বেশীর ভাগই অধরা। অভিযোগ আছে খোদ রেলওয়ের লোকজন টিকিট কালোবাজারিতে জড়িত।যদিও কালোবাজারিতে জড়িত লোকজন ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। দুইএকজন আটক হলেও তাদের সুবিধা নিয়ে ছেড়ে দেয়া হয়। এমনি টিকিট কালোবাজারির ঘটনা ঘটে সিলেটগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ১৫ টি টিকিট সহ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে হাতেনাতে এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

অন্যদিকে টিকিট সহ ঐ ব্যক্তিকে ধরে বিপাকে পড়েছেন বলে অভিযোগ করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) জেনারেল শাখার সদস্য অজয় বিশ্বাস। তিনি বলেন, এঘটনায় চীফ কমান্ডেন্টের মৌখিক নির্দেশে তার ডিউটি বন্ধ রাখা হয়েছে। ঘটনা তদন্তে এক সদস্যের কমিটি করেছে আরএনবি।

জানা গেছে, গত ৩ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ১৫ টি টিকিট সহ কুমিল্লার শাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তিকে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে হাতেনাতে ধরেন আরএনবি সদস্য অজয় বিশ্বাস। আটকের পর ঐ ব্যক্তিকে আরএনবি অফিসে নিয়ে আসেন অজয় বিশ্বাস। পরে এসময় জেনারেল শাখার সিআই আমানউল্লাহ উপস্থিত হলে রাত ১১ টার দিকে তাকে মুচলেকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়। এদিকে ১৫ টিকিট সহ আটক ব্যক্তির বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে যথাসময়ে না জানিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ জুলাই চীফ কমান্ডেন্ট মো.আশাবুল ইসলামের নির্দেশে অজয় বিশ্বাসের ডিউটি পালন সাময়িক বন্ধ রাখা হয়।

অজয়ের অভিযোগ টিকিট সহ হাতেনাতে ধরে বিপাকে পড়েছেন তিনি। সেদিনের সিসিটিভি ফুটেজ দেখলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার ইচ্ছে থাকলে অফিসে আনতেননা।

সূত্র জানায়, ঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সিআরবি চীফ কমান্ডেন্ট দপ্তরে এসে নিজের মতামত দিয়েছেন অজয়। এসময় অজয় কতৃপক্ষকে বলেন, স্টেশন কাউন্টারের সামনে থেকে বিক্রির উদ্দেশ্যে ঘুরাফেরার সময় ঐ ব্যক্তিকে ১৫ টি টিকিট সহ আটকের পর সাড়ে ৮ টার দিকে অফিসে নিয়ে আসি। পরে সিআই আমানউল্লাহ স্যার আসার পর তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে ১৫ টি টিকিট সহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার ঘটনা তদন্তে (৮ জুলাই) এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে আরএনবি।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পূর্বাঞ্চলের চীফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলাম চট্টলার কণ্ঠকে বলেন, ১৫টি টিকিট সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরার পর কেন ছেড়ে দেওয়া হলো তা তদন্তে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

এঘটনায় আরএনবি সদস্য অজয় বিশ্বাসকে কেন ডিউটি পালন সাময়িক বন্ধ রাখা হয় এই প্রশ্নের জবাবে তিনি জানান, তার বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ ছিল তাই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। টাকা নিয়ে থাকলে তো আটককৃত অভিযুক্তকে সে অফিসে না এনে ছেড়ে দিত এমন প্রশ্নের উত্তরে বলেন, তদন্তে দোষী হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে আর নির্দোষ প্রমাণিত হলে কাজে যোগ দিবে।জেনারেল শাখার সিআই আমানউল্লাহ উপস্থিতিতে টিকিটসহ আটক ব্যাক্তিকে ছেড়ে দেয়া হয়েছে এতে শুধুমাত্র অজয় বিশ্বাসকে কেন শাস্তির আওতায় আনা হয়েছে এই প্রশ্নটি তিনি এড়িয়ে যান।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com