1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঈদে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সিএমপি’র নির্দেশনা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক:আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা, ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে সড়ক পথে যাতায়াতকারী যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে বিশেষ সভা অনুষ্ঠিত। সভার কয়েকটি নির্দেশনা প্রদান করা হয়।

আজ মংগলবার ২৭ মে. দুপুর ১২.০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর
দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উদ্‌যাপন উপলক্ষ্যে সড়ক পথে যাতায়াতকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টকহোল্ডারদের নিয়ে বিশেষ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।

এসময় তিনি আসন্ন পবিত্র ঈদ-উল আযহা-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন স্টকহোল্ডারদের সাথে আলোচনা করেন। আলোচনাকালে তিনি সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কার্যকর ভূমিকা, সড়কে খেলাপি মোটরযান, বিধি নিষেধ আরোপকৃত মোটরযান, ঝুকিপূর্ণ মোটরযান প্রভৃতি এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরযান চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে কঠোর হুশিয়ারী প্রদান করেন। এছাড়াও আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনে গৃহীত বিভিন্ন বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ সম্পর্কে সকলকে অবগত করেন।

পদক্ষেপ ও সিদ্ধান্ত সমূহ:
১. আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম শহরের দামপাড়া, অলংকার, একে খান, কাঠগড়, অক্সিজেন মোড়, বহদ্দার হাট, কদমতলী টার্মিনালসহ বিভিন্ন স্থান হতে ছেড়ে যাওয়া ও আগত মোটরযানের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং মোটরযানে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

২. লক্কর ঝক্কর, ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ির চলাচল বন্ধ, অবৈধ পার্কিং এবং রাস্তার মাঝপথে যাত্রী উঠা-নামা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

৩. আসন্ন ঈদ উপলক্ষ্যে আগামী ০৪-০৬ জুন ২০২৫ এবং ১২-১৪ জুন মোট ০৬ দিন মহাসড়কে ট্রাক, কভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে কোরবানি পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন, ওষুধ, বন্দরের মালামাল পরিবহনে নিয়োজিত যানবাহন এবং গার্মেন্টস পণ্যবাহী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

৪. পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী পরিবহন ব্যতীত পশুবাহী পরিবহন
যাতে চলাচলের রাস্তায় পশু উঠা-নামা না করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

৫. যে সব গামেন্টস প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের ঈদ যাত্রায় রিজার্ভ বাস ভাড়া করবেন সে সকল রিজার্ভবাসের কাগজপত্রসহ তালিকা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগকে অবগত করা। প্রাপ্ত তালিকায় উল্লেখিত বাসের কাগজপত্র যাচাই-বাছাই করতঃ সঠিক পাওয়া গেলে সে সকল বাস ঈদ যাত্রার জন্য বিবেচিত করা।

৬. ভাসমান বাস কাউন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ কাউন্টার গুলোতে ভাড়ার তালিকা রাখার ব্যাপারে নিশ্চিত করা।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ও সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সড়ক ও জনপদ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা তথ্য অফিস, আন্তঃজেলা বাস মালিক সমিতি, মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ, চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশন, ইপিজেড, চট্টগ্রাম আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি, মহানগর রোভার স্কাউট/মহানগর রেড ক্রিসেন্ট এবং সংশ্লিষ্ট স্টকহোল্ডারদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com