1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অবশেষে স্বপদে আসীন বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবান জেলার বৃহত্তম জনবহুল উপজেলা লামায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২ লাখ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে। সে তুলনায় হাসপাতালে ডাক্তার যথেষ্ট অপ্রতুল। সেই সংকট কিছুটা নিরসনে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডাঃ শোভন দত্ত। তিনি কর্মস্থলে আসলে একটি মহল তাঁর যোগদানের বিষয় টি কে নিয়ে ষড়যন্ত্র শুরু করেন।

তথ্য সুত্রে জানা জানা যায়, জেলার সবচেয়ে জনবহুল উপজেলা লামা ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বমুবিল ছড়ি ইউনিয়ন ও আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ লামা হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে। এর বিপরীতে হাসপাতালে ডাক্তার রয়েছে মাত্র দুজন।

সাম্প্রতিক সময়ে দুই জন ডাক্তার স্বেচ্ছায় বদলি হয়ে অন্য কর্মস্থলে চলে গেলে দেখা দেয় ডাক্তার সংকট পাশাপাশি রয়েছে জনবল সংকট। ফলশ্রুতিতে এতসংখ্যক মানুষের চিকিৎসা সেবা কার্যক্রম ব্যহত হতে থাকে। সংকট উত্তরণের জন্যে উপজেলা প্রশাসন ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা চেষ্টা অব্যাহত রাখে।

এদিকে ক্লিনিক বাণিজ্যের সাথে জড়িত একটি সিন্ডিকেট লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট অব্যাহত রাখতে চালাচ্ছে বড় ধরণের ষড়যন্ত্র।

জানা যায়,চলতি বছরের ফেব্রুয়ারী মাস থেকে এই সিন্ডিকেট ষড়যন্ত্র শুরু করে। এতে প্রথমে পর্যায়ে তারা হাসপাতালের আভ্যন্তরীন বিষয়ে ভিত্তিহীন কিছু কল্পকাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে থাকে এবং পরবর্তী পর্যায়ে শুরু করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এখিং মার্মাকে কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার মিশন। এই মিশনারী মাষ্টার প্লানে ডাক্তার সংকট থাকা অবস্থায় গত ৬ মার্চ ডাং এখিং মার্মা লামা থেকে বদলী হয়ে রোয়াংছড়ি চলে যায়। এ ছাড়া মার্চ মাসের প্রথম দিকে আরো দুইজন ডাক্তার নিজ ইচ্ছায় বদলী হয়ে চলে যায়। সর্বশেষ ডাক্তার সংকট কাটাতে সরকার নতুন করে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় ডাঃ শোভন দত্ত কে।

তিনি লামা হাসপাতালে যোগদান করতে আসলে বিপত্তি ঘটায় ষড়যন্ত্রকারী সিন্ডিকেট ।একের পর এক ঝামেলা শুরু করে হাসপাতালে।ঘটনা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে পুলিশ এসে ৩ জনকে আটক করে। হাসপাতালে নাটকীয়তার শেষ ছিলোনা। চলেছে সরকার বিরোধী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ। লামার স্থানীয় জনগন ডাক্তার যোগদানের পক্ষে থাকায় পরিশেষে সকল নাটকীয়তা পর ডাঃ শোভন দত্ত তাঁর দায়িত্ব বুঝে পেতে সমর্থ্য হন।

স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে ক্লিনিক বানিজ্য চালু রাখতে লামা হাসপাতালে কৃত্রিম উপায়ে ডাক্তার সংকট রাখার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। নতুন ডাক্তার পেয়ে খুশি সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসার মান আরো উন্নত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com