চট্টলার কণ্ঠ ডেস্ক:পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন।

কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লে: কমান্ডার সিয়াম-উল-হক জানান, পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে গত ২৪ মার্চ হতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন চট্টগ্রামের সদরঘাট, বাংলা বাজার ঘাট, কর্ণফূলী ঘাট, ব্রীজ ঘাট, কুমিড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট এবং কক্সবাজার ৬নং ঘাট ও বিআইডব্লিউটিএ ঘাট, আদিনাথ মন্দির ঘাট, মগনামা ঘাট, বড়ঘোপ ঘাট ও দরবার ঘাটসহ গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাটসমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জন সচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন