চট্টলার কণ্ঠ ডেস্ক: কোস্ট গার্ড ও র্যাব এর যৌথ অভিযানে টেকনাফের শাহপরীতে ১ লক্ষ পিস ইয়াবাসহ ০৫ জন ইয়াবা পাচারকারী আটক।
মঙ্গলবার ২৫ মার্চ দিবাগত রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ মার্চ মঙ্গলবার দুপুর ০২ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফের ঘোলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশকৃত একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে ১,০০,০০০ পিস ইয়াবাসহ ০৫ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
আটকৃত পাচারকারী
এনায়েত উল্লাহ (৪১),
নুর আলম (৩৮),
মোঃ তুহা (২৫),
আজিজুল্লাহ (২২),
আব্দুল হামিদ (২৫)
সকলেই টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন