1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 23, 2026, 5:06 pm
সংবাদ শিরোনাম: :
​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন; আজ ও আগামীকাল মহাসপ্তমী দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব খাদ্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চট্টগ্রামে নতুন ৪০০ পূজামণ্ডপ, নিরাপত্তায় ১৭ হাজারের বেশি সদস্য শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য বার্তা: বান্দরবানে মন্দির ও দুঃস্থদের মাঝে সেনা জোনের অনুদান বিতরণ ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী মাইজভাণ্ডারী গানের মাধ্যমে ‘ইসলামের আধ্যাত্মিক মর্মবাণী’ মানুষের অন্তর্জগতে পৌঁছে দিয়েছেন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, October 4, 2026

মাইজভাণ্ডারীয়া ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর উদ্যোগে ০৭ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ২য় দিবসে ০৩ অক্টোবর শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব এর জুলাই বিপ্লব স্মৃতি হলে খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এস জেড এইচ এম ট্রাস্ট এর উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্স্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মুরাগনগর এম আরিফ কলেজের অধ্যাপক সৈয়দা রীনা আকতার, আবৃতি শিল্পী এবং ব্যাংকার মোহাম্মদ জুনাইদ শাওকী।

সেমিনারের প্রবন্ধকার আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল এর “খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র রচনায় সুফিবাদ ও মাইজভাণ্ডারী দর্শন” প্রবন্ধের উপর আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. মুফ্তি মুহাম্মদ নুর হোসাইন বলেন, সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতে করিমার শিক্ষা ‘পারস্পরিক সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো’র ভিত্তিতে বাংলাদেশের প্রেক্ষাপটে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা সময়ের দাবি। ফিনিস একাডেমি, হেলসিংকী-ফিনল্যান্ড রিসার্চ ফেলো ড. সেলিম জাহাঙ্গীর বলেন, ধর্ম, মানবজীবনের দর্শন বোঝার ক্ষেত্রে মাইজভাণ্ডারী গান হলো গবেষণার একটি অনন্য উপকরণ।

বক্তারা বলেন, খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.) তৎকালীন কলিকাতা আলিয়া মাদরাসা থেকে পড়াশোনার সর্বোচ্চ সনদ অর্জন করেছিলেন। বিদগ্ধ আলেম হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন।

তিনি শোষণমুক্ত সমাজ বিনির্মাণের অংশ হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। এ বিষয়ে তিনি গীতি-কবিতা রচনা করেও জনসচেতনতা তৈরি করতে অনন্য ভূমিকা পালন করেছিলেন। মুনাজারা, লেখনী ইত্যাদির মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের অনন্যতা রক্ষায় তিনি ভূমিকা পালন করেছিলেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী মাইজভাণ্ডারী গানের মাধ্যমে ‘ইসলামের আধ্যাত্মিক মর্মবাণী’ মানুষের অন্তর্জগতে পৌঁছে দিয়েছেন। হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী শাহ্ সুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) তাঁর ত্বরিকায় মাইজভাণ্ডারী গানের অনুমোদন দিয়ে মানুষের অন্তর্জগতে ইসলামকে কায়েম করার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বুদ্ধিজীবি, পেশাজীবি এবং ট্রাস্ট ও মাইজভাণ্ডারী একাডেমির সদস্য ও কর্মকর্তাবৃন্দ।

ট্রাস্টভুক্ত যুব প্রতিষ্ঠান তাজকিয়ার প্রাক্তন সভাপতি ও মাইজভাণ্ডারী একাডেমির সদস্য আরেফিন রিয়াদের সঞ্চালনায় সেমিনারের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী হাফেজ সৈয়দ মাহামুদুল হাসনাইন মাহাদী, নাতে রাসূল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আরমান উদ্দিন।

অনুষ্ঠানের শেষ অংশে মাইজভাণ্ডারী গান ও কাওয়ালী পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শিল্পীরা।


আলোচনা শেষে দরুদ ও সালাম পেশ বিশেষ করে মুসলিম উম্মাহ্্র সুখ-শান্তি এবং সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া কলন্দরিয়া নঈমিয়া দাখিল মাদ্্রাসার সুপার মাওলানা আবদুর রহমান।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com