বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব দিলদার আহমেদ দিলুর উদ্যোগে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর)কতোয়ালী এলাকায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা এমএ হালিম।সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্যসচিব জাহেদ আহমেদ।
সভায় দিলদার আহমেদ দিলু বলেন – আমি অত্র এলাকার সন্তান হিসেবে এলাকাবাসীর প্রয়োজনে সবসময়ই সুখ দুঃখে এলাকাবাসীর পাশে ছিলাম এবং ভবিষ্যতে ও থাকবো।এলাকার উন্নয়নে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে কাজ করবো এবং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের সকল সনাতন সম্প্রদায়ের লোকদের পূজার শুভেচ্ছা জানান।
উক্ত সভায় সভাপতি তার বক্তব্যে বলেন দিলদার আহমেদ দিলু সবসময় এলাকারবাসীর সুখে দুঃখে পাশে থাকেন এবং অত্র এলাকার শিক্ষার্থীদের লেখা পড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা মোর্শেদ আহমেদ, ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফসারুল করিম টিটু, তোফায়েল আহমেদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল ইসলাম রনি, শেখ মোঃ জুবরাজ, কামরুল ও পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন