1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 23, 2026, 9:17 pm
সংবাদ শিরোনাম: :
​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন; আজ ও আগামীকাল মহাসপ্তমী দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব খাদ্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চট্টগ্রামে নতুন ৪০০ পূজামণ্ডপ, নিরাপত্তায় ১৭ হাজারের বেশি সদস্য শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য বার্তা: বান্দরবানে মন্দির ও দুঃস্থদের মাঝে সেনা জোনের অনুদান বিতরণ ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়িতে ৭৮ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি,১৬ অক্টোবর হতে দুর্গাপূজা শুরু

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, October 9, 2026


সজল চক্রবর্তী ।।উত্তর চট্টগ্রামের ফটিকছড়িতে শারদীয়া দুর্গাপূজাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার ৭৮টি পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও নিরাপত্তাব্যবস্থার কাজ এগিয়ে চলছে।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব। ২১ অক্টোবর বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয়া দুর্গাপূজা।


ফটিকছড়ি উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মোট ৭৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে ৫২টি স্থায়ী ও ২৬টি অস্থায়ী পূাজা মণ্ডপ। এ ছাড়া ভুজপুর থানার আওতাধীন সূয়াবিল ইউনিয়নের সাতটি পূজা মণ্ডপও ফটিকছড়ি উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে পূজা উদ্‌যাপন করবে।


ইতিমধ্যে বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে নেওয়ার চেষ্টা করছেন শিল্পীরা।পাশাপাশি মণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে ব্যাপক ভাবে।


প্রতিমাশিল্পীদের সাথে কথা বলে জানা যায়,নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা নির্মাণ ও আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন তারা।


এদিকে দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।সভায় সংসদ সদস্য সরওয়ার আলমগীর দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।


তিনি পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সবার সহযোগিতায় নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন সম্ভব হবে বলে তারা আশাবাদী।


পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ বলেন, এবারের দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করবেন।


ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পূজার সময় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সতর্ক থাকবে।
আয়োজকদের প্রত্যাশা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,
সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতায় ফটিকছড়িতে সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com