1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 24, 2026, 7:00 pm
সংবাদ শিরোনাম: :
নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন; আজ ও আগামীকাল মহাসপ্তমী দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব খাদ্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চট্টগ্রামে নতুন ৪০০ পূজামণ্ডপ, নিরাপত্তায় ১৭ হাজারের বেশি সদস্য

প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে কেমন আছেন সাজেদা,দেখতে গেলেন ডিসি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, October 2, 2026

বন্যা কেড়ে নিয়েছিল স্বাভাবিক জীবন। মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিয়েও ছিল অনিশ্চয়তা। সেই দুর্দিনে নতুন ঘর পেয়েছিলেন স্বামীহারা সাজেদা বেগম। এখন সেই ঘরেই সন্তানদের নিয়ে নতুন করে জীবন গুছিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে সাজেদা ও তাঁর সন্তানরা কেমন আছেন, তা দেখতে শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের বাঁশখালীতে তাঁর বাড়িতে যান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বাড়িতে ঢুকে ঘরদোর ঘুরে দেখেন জেলা প্রশাসক। কথা বলেন সাজেদা ও তাঁর সন্তানদের সঙ্গে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি ঘর দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। জানতে চান পরিবারের বর্তমান অবস্থা এবং সন্তানদের পড়াশোনার খবর।

জেলা প্রশাসক বলেন, ‘গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী বাঁশখালীতে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত সাজেদা বেগমের হাতে এই ঘরের চাবি তুলে দিয়েছিলেন। তাঁর পাশাপাশি আরও ১০০টি পরিবারকে ঘর দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে সাজেদা বেগম সন্তানদের নিয়ে কেমন আছেন, সেটিই আমরা দেখতে এসেছি।’

সাজেদার ঘর দেখে ভালো লেগেছে জানিয়ে তিনি বলেন, ‘ঘরটি তাঁরা খুব সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে রেখেছেন। আমরা তাঁদের জন্য কিছু খাদ্যসামগ্রীও নিয়ে এসেছি, যাতে পরিবারটির কিছুটা সহায়তা হয়।’

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির হাতে দুটি ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ডাল, চিড়া, মুড়ি, সয়াবিন তেল, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি।

সাজেদার পরিবারের জন্য বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থাও করা হয়েছে। জেলা প্রশাসকের পূর্বনির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাড়িতে একটি গভীর নলকূপ ও একটি পানির ট্যাংক স্থাপন করেছে। পরিদর্শনের সময় এসব ব্যবস্থাও ঘুরে দেখেন জেলা প্রশাসক।

কথার একপর্যায়ে তিনি জানতে পারেন, সাজেদা বেগমের এক মেয়ে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মেয়েটিকে অভিনন্দন জানিয়ে তিনি জানতে চান, কোথায় ভর্তি হওয়ার পরিকল্পনা করছে। পরিবারের অন্য সন্তানদের লেখাপড়ারও খোঁজ নেন।

সাজেদা বেগমকে জেলা প্রশাসক বলেন, ‘ছেলেমেয়েদের মানুষ করতে হবে, পড়ালেখা করাতে হবে।’ সন্তানদের শিক্ষা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও পরিবারটিকে আশ্বস্ত করেন তিনি।

বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সাজেদা বেগমের পরিবারকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছিল। শুক্রবারের পরিদর্শনে শুধু ঘরের অবস্থা নয়, পরিবারটির খাদ্য, নিরাপদ পানি এবং সন্তানদের শিক্ষার বিষয়েও খোঁজ নেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com