1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 23, 2026, 5:07 pm
সংবাদ শিরোনাম: :
​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন; আজ ও আগামীকাল মহাসপ্তমী দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব খাদ্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চট্টগ্রামে নতুন ৪০০ পূজামণ্ডপ, নিরাপত্তায় ১৭ হাজারের বেশি সদস্য শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য বার্তা: বান্দরবানে মন্দির ও দুঃস্থদের মাঝে সেনা জোনের অনুদান বিতরণ ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

দেশ বদলাতে নিজের অবদানও দেখতে হবে: ডিসি জাহিদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, October 2, 2026

দেশ ও সমাজের পরিবর্তন চাইলে অন্যকে দোষারোপ না করে প্রত্যেককে নিজের ভূমিকা ও অবদান নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল বলেন, ‘আমরা সবাই চাই দেশটা সুন্দর ও উন্নত হোক। কিন্তু আমি নিজেকে প্রশ্ন করি—দেশকে উন্নত করার জন্য আমি কী করছি? আমার অবদান কী? দেশ ও সমাজের পরিবর্তনে আপনার অবদান কী—এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে যেতে চাই।’

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ক্রেতার চাহিদা বুঝে আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘আমরা যদি ক্রেতাকে বুঝতে না পারি, সেই গবেষণা যদি আমাদের না থাকে, তাহলে বাজারে টিকে থাকতে পারব না।’

বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, সফল প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের ভোক্তার রুচি ও চাহিদা নিয়ে আগাম গবেষণা করে। তরুণ প্রজন্মের পছন্দ কীভাবে বদলাচ্ছে, ভবিষ্যতে তারা কী চাইবে—এসব বিবেচনায় নিয়েই পণ্য ও বাজার পরিকল্পনা করতে হবে।

বর্তমান বিশ্বে দেশ ও বাজারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের চিন্তাভাবনাকেও সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।’

পরিবর্তনের প্রতি অনীহাকে অগ্রগতির একটি বাধা হিসেবে উল্লেখ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, নতুন কিছু করতে গেলে সমালোচনা ও চ্যালেঞ্জ আসবে। সেই ভয়ে প্রচলিত ধারা আঁকড়ে থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের বড় সমস্যা হলো, আমরা পরিবর্তন পছন্দ করি না। যেভাবে চলছে, সেভাবেই ধরে রাখতে চাই। কারণ পরিবর্তন করতে গেলে সমালোচনা ও নানা চ্যালেঞ্জ আসে।’

চ্যালেঞ্জ ছাড়া বড় অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, উৎপাদনশীলতা বাড়াতে প্রচলিত চিন্তার বাইরে যেতে হবে। নতুন ধারণা গ্রহণ করতে হবে, বাড়াতে হবে সৃষ্টিশীলতা।

চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের দীর্ঘ ইতিহাসের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনীতিতে চট্টগ্রামের অবস্থান গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। সে কারণে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছেও মানুষের প্রত্যাশা বেশি।

তিনি বলেন, ‘মানুষ চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে। তাঁরা নতুন ধারণা নিয়ে আসবেন, নতুন কিছু সৃষ্টি করবেন। সৃষ্টিশীলতা আসতে হবে।’

পরিবর্তিত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসায়ীদের ক্রেতার চাহিদা, তরুণ প্রজন্মের রুচি ও ভবিষ্যৎ বাজার নিয়ে গবেষণার পরামর্শ দেন তিনি।

দেশ ও সমাজের পরিবর্তনে প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্বের কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, সময় শুধু নিজের জন্য নয়, সমাজ ও দেশের জন্যও কাজে লাগাতে হবে।

তিনি বলেন, ‘আমরা সমাজ ও দেশের পরিবর্তন চাই। কিন্তু আমি যদি দেশের জন্য না ভাবি, তাহলে সেই পরিবর্তন কীভাবে হবে?’

সমাজের সব সমস্যার জন্য শুধু প্রশাসনকে দায়ী করার মানসিকতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ‘সমাজের প্রতি আমার নিজের অবদান কী, সেদিকে আমরা তাকাই না। শুধু বলব—ডিসি সাহেব এটা করেননি, এসপি এটা করেননি—এভাবে সমাজ পরিবর্তন হবে না।’

কাঙ্ক্ষিত পরিবর্তন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

বাংলাদেশের উর্বর ভূমি ও প্রাকৃতিক সম্ভাবনার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, বিশ্বের অনেক দেশের মানুষ প্রতিকূল আবহাওয়া ও পরিবেশের সঙ্গে লড়াই করে উন্নতি করেছে। সে তুলনায় বাংলাদেশ প্রাকৃতিকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই সম্ভাবনার যথাযথ ব্যবহার করতে হবে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও উন্নত দেশ রেখে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্ম দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম তাদেরই দোষারোপ করবে।

জেলা প্রশাসক বলেন, ‘তারা যেন বলতে না পারে—রাষ্ট্রের যা কিছু ছিল, আগের প্রজন্ম সব ভোগ করে গেছে; আমাদের জন্য শুধু উচ্ছিষ্ট রেখে গেছে। এমন একটি রাষ্ট্র রেখে গেছে, যেখানে হানাহানি, রাহাজানি ও নিরাপত্তাহীনতা আছে; বিশুদ্ধ খাবার ও পানি নেই।’
জাহিদুল ইসলাম বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে প্রত্যেককে নিজের জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।

‘আসুন, আমরা সবাই মিলে এই দেশ ও সমাজের জন্য কাজ করি,’ বলেন তিনি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com