1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 23, 2026, 5:06 pm
সংবাদ শিরোনাম: :
​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন; আজ ও আগামীকাল মহাসপ্তমী দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব খাদ্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চট্টগ্রামে নতুন ৪০০ পূজামণ্ডপ, নিরাপত্তায় ১৭ হাজারের বেশি সদস্য শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য বার্তা: বান্দরবানে মন্দির ও দুঃস্থদের মাঝে সেনা জোনের অনুদান বিতরণ ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

জমি-জমা সংক্রান্ত বিরোধে নিস্পত্তিতে আইনি সহায়তা দিল এএলআরডি-আইএসডিই

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, October 2, 2026

অর্ধশতাধিক ভুক্তভোগীকে আইনি পরামর্শ ও সহায়তা

জমি-জমা সংক্রান্ত বিরোধ ও বিভিন্ন আইনি জটিলতায় ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় আইএসডিই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আইএসডিই এর উদ্যোগে এএলআরডির (ALRD) সহযোগিতায় আয়োজিত সভায় জমি-জমা সংক্রান্ত বিরোধ, ভূমির মালিকানা, দখল, দলিলপত্রসহ বিভিন্ন আইনি বিষয়ে ভুক্তভোগীদের পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়। এতে অর্ধশতাধিক ভুক্তভোগীকে আইনি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

সভায় আইনি সহায়তা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন আইনগত বিষয়ে আলোচনা করেন এএলআরডির প্রোগ্রাম অফিসার (আইন) অ্যাডভোকেট রুলি ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই’র নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। অন্যান্যদের মধ্যে ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব নেতা মোহাম্মদ জানে আলম, ইসমাইল ফারুকী, আলমগীর বাদসা, এমদাদুল ইসলাম সৈকত, দৈনিক পূর্বদেশের স্টাপ রিপোর্টার এম এ হোসেন, সিএসডিএফ’র প্রকল্প সমন্বয়কারী শম্পা কে নাহার, যুব ক্যাব নেতা রায়হানুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিরোধ ও আইনি জটিলতায় সাধারণ মানুষ নানা ধরনের হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি জ্ঞান ও সঠিক পরামর্শের অভাবে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগ ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় ভূমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগীদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করা হয় এবং প্রয়োজন অনুযায়ী আইনি সহায়তা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

আইএসডিই ও এএলআরডির এ উদ্যোগের মাধ্যমে ভূমি সংক্রান্ত সমস্যায় জর্জরিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আইনি অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ছবির ক্যাপশনঃ চট্টগ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধে নিস্পত্তিতে আইনি সহায়তা প্রদান উপলক্ষে মতবিনিময় সভায় ভুক্তভোগী ও আয়োজকরা

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com