1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 23, 2026, 9:17 pm
সংবাদ শিরোনাম: :
​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন; আজ ও আগামীকাল মহাসপ্তমী দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব খাদ্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চট্টগ্রামে নতুন ৪০০ পূজামণ্ডপ, নিরাপত্তায় ১৭ হাজারের বেশি সদস্য শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য বার্তা: বান্দরবানে মন্দির ও দুঃস্থদের মাঝে সেনা জোনের অনুদান বিতরণ ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে পিডিএমও গ্র্যাজুয়েটদের নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, October 8, 2026

মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সম্ভাব্য বিদেশগামীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতার লক্ষ্যে কক্সবাজারে পিডিএমও (Pre-Decision Making Orientation) গ্র্যাজুয়েটদের নিয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তা ও হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রত্যাশী বাস্তবায়িত ‘স্ট্রেনদেন্ড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (SIMS)’ প্রকল্পের উদ্যোগে ৬ ও ৭ অক্টোবর কক্সবাজারের কলাতলীর হোটেল বীচ পার্কের সম্মেলন কক্ষে দুই ব্যাচে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সিমস প্রকল্পের কর্মএলাকার ২৮টি ইউনিয়ন থেকে ৫৬ জন পিডিএমও গ্র্যাজুয়েট অংশ নেন। তাদের মধ্যে ৬ জন নারী ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সিমস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনি স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার এবং সম্ভাব্য অভিবাসীদের যথাযথভাবে সহযোগিতা করা জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী। তিনি বলেন, বিদেশ যেতে গিয়ে সকলকে জেনে-বুঝে সরকারি নিয়ম মেনে যেতে হবে। পাশাপাশি দক্ষতা থাকতে হবে। প্রয়োজন হলে দক্ষ হওয়ার জন্য সময় নিয়ে প্রশিক্ষণ নিতে হবে, কিংবা নিজের দক্ষতা অনুযায়ী ভিসা ম্যানেজ করতে হবে। কোনোভাবেই প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হওয়া যাবে না।

ওরিয়েন্টেশনে বিদেশ যাওয়ার প্রক্রিয়া, সরকারি নিয়ম-কানুন, প্রয়োজনীয় দক্ষতা অর্জন, ভিসা ও চাকরির তথ্য যাচাই এবং অভিবাসন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিতে কমিউনিটি পর্যায়ে দায়িত্ব ও করণীয় নিয়েও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, পিডিএমও গ্র্যাজুয়েটদের অভিবাসন স্বেচ্ছাসেবক হিসেবে প্রস্তুত করাই এ ওরিয়েন্টেশনের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েটরা নিজ নিজ এলাকায় নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা তৈরি করবেন এবং সম্ভাব্য বিদেশগামীদের সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক তথ্য সংগ্রহে উৎসাহিত করবেন।

একই সঙ্গে অভিবাসন সংক্রান্ত ভুল তথ্য, প্রতারণা ও অনিরাপদ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে কমিউনিটির মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও সেবার সঙ্গে সম্ভাব্য অভিবাসীদের সংযুক্ত করতে তারা ভূমিকা রাখবেন।

দিনব্যাপী এ ওরিয়েন্টেশন পরিচালনা ও সহযোগিতা করেন সিমস প্রকল্পের জেলা সমন্বয়কারী রাশিদা খাতুন এবং প্রকল্প কর্মকর্তা (নিরাপদ অভিবাসন) তৌহিদা জান্নাত শিমু।

আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণপ্রাপ্ত পিডিএমও গ্র্যাজুয়েটদের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নিরাপদ অভিবাসনের বার্তা আরও বিস্তৃত হবে এবং সম্ভাব্য বিদেশগামীরা সঠিক তথ্যের ভিত্তিতে নিরাপদ ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com